top of page
দ্বিতীয় লিঙ্গের পরে

দ্বিতীয় লিঙ্গের পরে

₹২৫০.০০ Regular Price
₹২০০.০০Sale Price

গ্রন্থনা ও সম্পাদনা আলম খোরশেদ

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

সিমন দ্য বোভোয়ার তাঁর ম্যাগনাম ওপাস 'দ্য সেকেন্ড সেক্স' লেখার পর কী ভাবছিলেন ? তাঁর দৃষ্টিভঙ্গির মধ্যে কি কোনও বদল এসেছিল ? জার্মান সাংবাদিক অ্যালিস শোয়ার্জারের সঙ্গে তাঁর দীর্ঘ কথোপকথন থেকেই জন্ম নেয় 'আফটার দ্য সেকেন্ড সেক্স', যার বাংলা তরজমা এই বই। এই দীর্ঘ সাক্ষাৎকারে একদিকে যেমন উঠে এসেছিল সিমনীয় ভাবনাবিশ্ব, তাঁর তত্ত্বজগৎ, অন্যদিকে স্থান পেয়েছিল সার্ত্রের সঙ্গে তাঁর সম্পর্কের কথাও। সিমন জানিয়েছিলেন, এই সাক্ষাৎকারের সময় তিনি নব্য নারীবাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। ফলে অনিবার্যভাবেই তাঁর চিন্তাবিশ্বে বড়সড় বদল ঘটে গিয়েছিল। 'দ্য সেকেন্ড সেক্স'-এ যে নারীবাদের প্রস্থানভূমি তিনি নির্মাণ করেছিলেন, তার থেকে কতখানি দূরবর্তী এই পরবর্তী অধ্যায়? পুরুষ ও নারীর সম্পর্কের সমীকরণ বিষয়েই বা কী ভেবেছিলেন সিমন ? বিবাহ না কি একত্রবাস, অর্থনৈতিক স্বাধীনতা ন কি ভাবনার মুক্তি— কোনগুলি এসময়ে নারীর জন্য গুরুত্বপূর্ণ বলে ভেবেছিলেন সিমন। এই সমস্ত কিছুর উত্তর রয়েছে এই গ্রন্থে।

 

প্রকাশনা রাবণ [] বাকি তথ্য পৃষ্ঠার নিচে

  • Edited by

    Alam Khorshed

  • Publisher

    Raban

  • ISBN

    978-81-984647-6-7

  • Other Details

    ৮৬ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, সাক্ষাৎকার।

  • Tag

    After The Second Sex: An interview between Simone de Beauvoir and Alice Schwarzer

Related Products

bottom of page