top of page
এবং জলার্ক চারু মজুমদার সংখ্যা ৩২

এবং জলার্ক চারু মজুমদার সংখ্যা ৩২

₹১৫০.০০ Regular Price
₹১২০.০০Sale Price

এপ্রিল-সেপ্টেম্বর ২০২৬ 

সম্পাদক স্বপন দাসাধিকারী

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

ফ্রান্সের এক রোমান্টিক কবি আলফ্রেড দ্য ভিঞ একদা লিখেছিলেন যে ইতিহাস হল আদতে একটি উপন্যাস এবং তার লেখক হলেন জনসাধারণ। আমাদের ইতিহাসচর্চা সেই রকম একটি অকর্ষিত ইতিহাসের উৎসমুখে পৌঁছাতে সচেষ্ট হয়েছিল। সেই সচেষ্টতায় কতদূর আমরা সার্থক হয়েছি, তা ঠিক করবেন পাঠক সাধারণ। কিন্তু সেই ইতিহাসচর্চার এক সীমাবদ্ধতায়ও আমরা উপনীত হয়েছি, কেননা ইতিহাসের সেই উৎসমুখ ক্রমাগত শুকিয়ে আসছে। এই সংখ্যাতে আমাদের প্রয়াণপঞ্জি দেখলে পাঠকরা তা বুঝতে পারবেন। যে মানুষদের অভিজ্ঞতা হয়ে উঠত ইতিহাস, আজ তারা অনেকেই নিহত, অনেকেই বয়সের কারণে মৃত।

কিন্তু ইতিহাসের মৃত্যু হয় না, সে অন্তর্লীন হয়ে থাকে আমাদের জীবনে, সমাজে, সাহিত্যে। আমাদের পত্রিকা সাহিত্যের এই ধারাটি নিয়ে বিশেষ কোন লেখা প্রকাশ করতে পারেনি এতদিন। এবারে আছে ইংরেজি উপন্যাসে নকশালপন্থী ধারা নিয়ে একটি প্রবন্ধ। বাংলা সাহিত্যের বিভিন্ন ধারায় এই ইতিহাসের বিস্তৃতি নিয়ে পরবর্তী সংখ্যায় আলোচনা করার প্রয়াস আছে আমাদের।

শরৎচন্দ্রের সাহিত্যের সূত্রেই আমরা জেনেছিলাম বার্মা দেশকে, বার্মার স্বাধীনতা সংগ্রামকে। এদেশের বহু মানুষ জীবিকা অন্বেষণে যেতেন বার্মা। তাঁরা যুক্ত হয়েছিলেন এই আন্দোলনে। বার্মার কমিউনিস্ট আন্দোলনের সূচনাপর্বের সাত দশক নিয়ে একটি লেখা থাকছে এবার।

এছাড়া আছে বিহারের নকশালপন্থী আন্দোলন নিয়ে রাজকিশোরের একটি প্রবন্ধ। পার্টি ইউনিটি হয়ে রাজকিশোর গিয়েছিলেন বিহার-১৯৭৮ সালে। তারপর দীর্ঘ সময়ের উত্থান ও অবসান নিয়ে বলেছেন তিনি, বলেছেন মহাদেব মুখার্জি থেকে শুরু করে পরবর্তীকালের মতাদর্শগত সংগ্রাম নিয়ে। মহাদেব মুখার্জি গ্রুপের বক্তব্য নিয়ে লিখেছেন রবিন পাত্র। এছাড়া থাকছে বিভিন্ন জায়গা ও সময়ের টুকরো টুকরো ইতিহাস, যা পত্রিকায় ইতোমধ্যে প্রকাশিত লেখাগুলির পরিপুরক হিশেবে কাজ করবে, আপনাকে সংযুক্ত করবে ইতিহাসের ধারাবাহিকতায়।

 

প্রকাশক  এবং জলার্ক [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Editor

    Swapan Das Adhikari

  • Publisher

    Ebong Jalarka

  • I.S.S.N.

    0927-0065

  • Other Details

    ১৬০ পৃষ্ঠা | পেপারব্যাক।

  • Category

    দর্শন-সমাজ-রাজনীতি-অর্থনীতি, ইতিহাস, স্মৃতিকথা-জীবনী-আত্মজীবনী

  • Tag

    Charu Majumdar Issue 32

Related Products

bottom of page