গায়ত্রী দর্শন
সম্পাদনা অনিল আচার্য, অনির্বাণ ভট্টাচার্য
গায়ত্রী চক্রবর্তী স্পিভাক-এর ২০২৫ সালে হোলবার্গ পুরস্কার প্রাপ্তি উপলক্ষে গ্রন্থাকারে অপ্রকাশিত তাঁর বাংলা লেখালিখি, তৎসহ গায়ত্রী-বিষয়ক লেখা ও কথার এই সংকলনটি ২০২৫-এর ১২ জুলাই প্রকাশিত হল। গায়ত্রী দর্শন কথাটি এখানে দর্শনশাস্ত্র বা দার্শনিক অর্থে ব্যবহৃত হয়নি। দর্শন শব্দটির অপর অর্থ ‘দেখা’। বিভিন্ন দিক থেকে গায়ত্ৰী চক্রবর্তীকে যেভাবে দেখা হয়েছে, সেগুলিও সংকলিত হয়েছে এই গ্রন্থে। তাঁর আশিতম জন্মদিনের অনুষ্ঠানে শমীক বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায় এবং অরিন্দম চক্রবর্তী তাঁর সম্পর্কে যা-যা বলেছেন, সেই কথাগুলি যেমন অন্তর্ভুক্ত হয়েছে, তেমনি তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের পরিদর্শকদের-অর্থাৎ যাঁরা প্রান্তিক, পশ্চাৎপদ অঞ্চলে শিশু-কিশোরদের ‘মাথা খাটাতে শেখান’–সেই সুন্দরী কিস্কু, বুদিন হেমব্রম ও উজ্জ্বল লোহারের লেখাও এই গ্রন্থে সংকলিত হল। সঙ্গে থাকল গায়ত্রীর কাছের মানুষদের এবং তাঁকে নিয়ে যাঁরা ভেবেছেন, তাঁদের কয়েকজনের লেখা। ২০২৫ সালে গায়ত্রীর হোলবার্গ পুরস্কার গ্রহণের অভিভাষণটিও এখানে প্রকাশিত হল। এই গ্রন্থে গায়ত্রীকে দেখার একটি প্রচেষ্টা করা হয়েছে—এইমাত্র। তাই এই গায়ত্রী দর্শন।
প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে
Edited by
Anil Acharya & Anirban Bhattacharya
Publisher
Anustup
Other Details
৩৫২ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, প্রবন্ধ, আলোচনা: সমাজ-দর্শন।
Tag
Gayatri Darshan
ISBN
978-93-93472-74-8


















