গ্রিক ট্র্যাজেডি ও আমরা
সম্পাদনা সোমজিৎ হালদার
গ্রিক ট্র্যাজেডি ও অরুণ কুমার দাশগুপ্তের এই প্রবন্ধে গ্রিক ট্র্যাজেডিকে দেখা হয়েছে এক গভীর দার্শনিক দৃষ্টিতে। মিথ ও ইতিহাসের সংযোগস্থলে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তুলেছেন—ট্র্যাজেডির স্বাতন্ত্র্য ঠিক কোথায়। সেই প্রশ্নের উত্তর খুঁজতে আলোচনায় আসে ট্র্যাজেডির গঠন, প্রোটাগনিস্ট ও কোরাসের টানাপোড়েন, এবং ব্যক্তি ও সমূহের সংকটের চিরন্তন ভাষ্য। অরুণকুমারের ব্যাখ্যায় ট্র্যাজিক নায়ক একই সঙ্গে স্বতন্ত্র ও নিঃসঙ্গ, বিচারক ও আসামী, ভবিতব্যের শিকার হয়েও তার ঊর্ধ্বে উঠতে চাওয়া এক মানবসত্তা। এই দ্বন্দ্ব থেকেই জন্ম নেয় ট্র্যাজেডির মহত্ত্ব—আত্মধ্বংসের মধ্য দিয়েই আত্মশক্তির উন্মোচন। আন্তিগোনে, মেদেয়া, ফিলতেতেস-এর পাঠ পেরিয়ে প্রবন্ধের চূড়ান্ত পর্যায়ে আসে অয়দিপাউস—গ্রিক ট্র্যাজেডির অন্যতম এই অভিব্যক্তিগুলির মধ্যে লেখক অনুসন্ধান করেন ‘অস্তিত্বের মৌলিক সমস্যা তলিয়ে দেখার একটি প্রকৃষ্ট পন্থা'।
প্রকাশক: বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে
Edited by
Soumojit Halder
Publisher
Birutjatio Sahitya Sammiloni
Other Details
৭০ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, নাট্যচর্চা।
Tag
Greek Tragedy O Amra
ISBN
978-93-47684-31-9


















