top of page
কালাপানির পরপারে  বাঙালীর চোখে বিলাত  (১৭৬৬–১৯৫৫)

কালাপানির পরপারে বাঙালীর চোখে বিলাত (১৭৬৬–১৯৫৫)

₹৭০০.০০ Regular Price
₹৫৬০.০০Sale Price

তৃতীয় খণ্ড

সংকলন, অনুবাদ ও সম্পাদনা সোমদত্তা মন্ডল

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

কালাপানির পরপারে: বাঙালীর চোখে বিলাত গ্রন্থ দুটির প্রথম ও দ্বিতীয় খণ্ডে উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে যত বাঙালি বিলাত ভ্রমণে গিয়েছিলেন, তাদের নির্বাচিত কিছু লেখা থেকে নিয়ে মোট তেত্রিশটি আলেখ্য পেশ করা হয়েছিল। ওই সমস্ত লেখাগুলি ছিল বাংলায়। কিন্তু উনবিংশ শতাব্দীর মাঝামাঝি কাল থেকে বিলাত ভ্রমণের যত বাঙালির আলেখ্য আমরা পাই তার মধ্যে অনেক লেখাই ইংরাজিতে রচিত হয়েছিল। হয়তো উনবিংশ শতাব্দীর নবজাগরণের সাথে যুক্ত এই সব মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত ব্যক্তিরা ইংরাজিতে লিখতেই বেশী স্বাচ্ছন্দ বোধ করতেন। এঁদের মধ্যে ছিলেন ব্যাবসায়ী, নিছক ভ্রমণপিপাসু ব্যক্তি, রাজপরিবারের সদস্য, ধর্মীয় কারণে অথবা উচ্চশিক্ষার কারণে বিলাতে যাওয়া ব্যক্তি, এবং আরও নানান অভিপ্রায়ে যাওয়া ব্যক্তিবিশেষ। এই ঔপনিবেশিক শাসকের ভাষা ব্যবহারের অবশ্য নানা কারণ পাওয়া যায়। এখানে নির্বাচিত সতেরটি ভ্রমণকাহিনীর অংশবিশেষ (১৭৬৬ থেকে ১৯৫৫ সালের মধ্যে রচিত) মুল ইংরাজি থেকে বাংলায় অনুবাদ করে এই সঙ্কলনের তৃতীয় খণ্ড সম্পাদিত হয়েছে। এদের মধ্যে ব্যতিক্রম একমাত্র প্রথম লেখাটি - আঠারশো শতাব্দীতে রচিত মির্জা শেখ ইত্তেসামুদ্দিনের মূল লেখাটি ইংরাজিতে নয় ফার্সি তে রচিত। আশাকরা যায় যে নিন্মলিখিত ব্যক্তিদের লেখাগুলি পাঠ করে সকলে এই বিলাত ভ্রমণ বিষয়ে আরও নুতন তথ্যের সন্ধান পাবেন।

 

প্রকাশনা বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Translator & Editor

    Somdatta Mandal

  • Publisher

    Birutjatio Sahitya Sammiloni

  • ISBN

    978-93-47684-07-4 

  • Other Details

    ৩৪৪ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, আলোচনা: ভ্রমণকথা, জীবনকথা

  • Tag

    Kalapanir Poropare: Bangalir Chokhe Bilat 3

     

Related Products

bottom of page