নাটকের জন্য জনগণ নাকি জনগণের জন্য নাটক
অভিজিৎ সেনগুপ্ত
বাংলাদেশের মঞ্চনাটক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সুকীর্তি। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের শিল্প-সাহিত্যে এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। আর এই পরিবর্তনে নুতন সম্ভাবনার দিগন্ত তৈরি করে আমাদের মঞ্চনাটক। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মঞ্চনাটক নুতন এক ধারাবাহিকতার জন্ম দেয়। স্বাধীনতার পূর্বে এই অঞ্চলের নাটক শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসেবে স্বীকৃত ছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের নাটক হয়ে গেল রাজনীতি, সমাজ-চিন্তা প্রকাশের অন্যতম মাধ্যম। নাটক হয়ে উঠল প্রতিবাদের ভাষা। নাট্যকর্মীরা নাটককে গ্রহণ করলেন সমাজ-বদলের হাতিয়ার হিসেবে। সমাজ সম্পর্কিত বিষয়কে প্রতিপাদ্য করে রচিত হতে লাগল নাটক। আবির্ভূত হলেন নুতন নুতন নাট্যকার।
প্রকাশনা অনুপমা প্রকাশনী [] বাকি তথ্য পেজের নীচে
Author
Avijit Sengupta
Publisher
Anupama Prakashani
ISBN
978-81-972333-4-0
Other Details
২৪৮ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, গদ্য, সাহিত্য।
Tag
Natoker Jonya Jonogan Naki Jonoganer Jonya Natok


















