top of page
নগরের রগড়

নগরের রগড়

₹700.00 Regular Price
₹560.00Sale Price

উথলে ওঠা স্মৃতি

কৃষ্ণপ্রিয় দাশগুপ্ত

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

এক আশ্চর্য আর্কাইভ। ইতিহাসবিদ বলেন ওরাল হিস্ট্রি, তার সঙ্গে থাকে ব্যক্তিমানুষের জীবনের এক আশ্চর্য ভ্রমণকাহিনি। সাংবাদিক জীবনের বিচিত্র কলকাতা মহানগরীর দিন ও এক নেশাতুর আবহ উঠে এসেছে এই গ্রন্থে। শৈশব থেকে কলোনি জীবনে বড় হয়ে ওঠা, নানাবিধ বইপড়ার এক আহরণ-যাত্রার ভিতর দিয়ে রচিত হয়েছে কলকাতা ও কলোনির ‘নগরের রগড়’। কলকাতার যৌনপল্লী, বিচিত্র সব মদের ঠেক, পথের ধারের অসংখ্য বিজ্ঞপ্তি, গঙ্গার ধারের শ্মশান, এই শহরের শিশু অপরাধী, চায়ের দোকানের বৈঠকী আড্ডা, কত মানুষ-এই সবই এই বইয়ের ঐতিহাসিক উপাদান।

হাঁটতে হাঁটতে লেখক তাঁর স্মৃতিপথ থেকে কুড়িয়ে নিয়ে এসেছেন এই শহরের জীবন্ত রগড়, যা আসলে কলকাতা ও তার পার্শ্ববর্তী কলোনির বেঁচে থাকার এক অকথিত ইতিহাস। যে ইতিহাস তথাকথিত পাঠকক্ষের নিয়মের নিগড়ে বাঁধা নয়, বানানো নয়, রক্তমাংসের আর্কাইভ।

 

প্রকাশনা মান্দাস [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে 

  • Author

    Krishnapriyo Dasgupta

  • Publisher

    Mandas

  • ISBN

     

    978-81-987822-5-0

  • Other Details

    ৩৬৮ পৃষ্ঠা। হার্ডব্যাক।

  • Category

    নন-ফিকশন; সমাজ-সংস্কৃতি, বিজ্ঞাপন।

  • Tag

    NOGORER ROGOR

Related Products

bottom of page