পায়রাদের উড়াল
মেলিন্ডা নাজ আবোনি
অনুবাদ সুলগ্না মুখোপাধ্যায়
মেলিন্ডা নাজ আবোনির লেখা এই উপন্যাস যার বঙ্গানুবাদ পায়রাদের উড়াল, যুগোস্লাভিয়ার সেই সময়ের কথাই বর্ণনা করেছে, যে সময়ে যুগোস্লাভিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ২০১০ সালে লেখা এই উপন্যাস সুইস বুক প্রাইজ় এবং জার্মান বুক প্রাইজ়-এ সম্মানিত। আখ্যানটির কেন্দ্রে রয়েছে ইন্ডিকো বা ইন্ডি কোচিশ নামের একটি মেয়ে। ছিন্নমূল এই পরিবারটির বাস ছিল বয়ভোডিনাতে, যেখানে সার্বিয়ার হাঙ্গেরিয় সংখ্যালঘুদের বাস। স্বদেশ ছেড়ে অন্য দেশে জীবন আর জীবিকা — সমগ্র কাহিনি জুড়ে ইন্ডি, তার মা-বাবা আর তার বোন নোমির দুই বাসভূমির মধ্যে টানাপোড়েনের এ এক আশ্চর্যকথন। ‘দেশ’ আসলে কী? সর্বদা তটস্থ থাকতে হয় এই প্রশ্নের সামনে। লেখক মেলিন্ডা যাকে বলেছেন ‘halbiertes Leben’। ১৯৯৩ সালে ঘটে যাওয়া ভ্রাতৃঘাতী বলকান সংঘাতের পটভূমিতে শরণার্থী জীবন, তার প্রাত্যহিক সংগ্রাম এবং ইন্ডির বয়ঃসন্ধির উন্মোচন এই উপন্যাসে অন্যতর মাত্রা দান করেছে। গ্রাম্য কথ্য হাঙ্গেরিয় ভাষার পাশাপাশি সার্বো-ক্রোয়েশিয়ান, ইংরেজি, সুইস জার্মান এবং পরিশীলিত জার্মান—এইসবের সংমিশ্রণে উপন্যাসটির সংলাপের মায়া শেষ পর্যন্ত আবিষ্ট করে রাখে পাঠককে।
প্রকাশনা যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা[] বাকি তথ্য পেজের নীচে
Translator
Sulagna Mukhopadhyay
Publisher
Jadavpur University Press
ISBN
978-81-993635-7-1
Other Details
২৩৩ পৃষ্ঠা | পেপারব্যাক।
Category
ফিকশন-অনুবাদ।
Tag
PAYRADER URAL


















