top of page
পড়ে-পাওয়া ইতিহাস

পড়ে-পাওয়া ইতিহাস

₹৪০০.০০ Regular Price
₹৩০০.০০Sale Price

বিচার ও বিতর্ক

অনুরাধা রায়

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

এক গুচ্ছ বইয়ের আলোচনার ভিত্তিতে ইতিহাসের ক্রমবিস্তৃত দিগন্তের উন্মোচন এই বই। বিচিত্র বিষয়ের মধ্যে আছে এই উপমহাদেশে মধ্যযুগ থেকে আধুনিক যুগ; আধুনিক যুগে প্রান্তিক মানুষদের প্রতিবাদ-প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্পর্কের অবনতি ও দেশভাগ, বাস্তুহারাদের যন্ত্রণা, নারীর আত্মানুসন্ধান, লোকসংস্কৃতি, বিজ্ঞানচর্চা; এমনকি উপমহাদেশ পেরিয়ে প্রাক-কলম্বাস ও কলম্বাস-উত্তর আমেরিকা এবং আরবি-ইসলামি সভ্যতা। বস্তুত স্থান ও কালের সংকীর্ণ গণ্ডি ছাড়িয়ে প্রজাতি হিসেবে মানুষের অতীতে (এবং ভবিষত্যেও) আগ্রহ ক্রমেই পরিস্ফুট এই বইতে। শুধু ইতিহাসের বই নয়, সাহিত্য ও সাহিত্য-আলোচনায় ইতিহাসের সন্ধান যেমন করা হয়েছে, তেমনি আত্মকথা-পাঠে বাইরের বড়ো ইতিহাসের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়েছে ব্যক্তির অন্তরঙ্গ ইতিহাস। ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির দিক থেকে ধ্রুববাদী, মার্ক্সীয়, উত্তর-আধুনিক ইতিহাস পেরিয়ে ইদানীং অনুশীলিত ‘গভীর ইতিহাস‘’-এরও ইঙ্গিত দেয় এই বই।

 

প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে

  • Author

     Anuradha Roy

     

     

  • Publisher

    Anustup 

  • Other Details

    ২৬৪ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, ইতিহাস।

  • Tag

    Pore-Pawa Itihas : Bichar O Bitarko

  • ISBN

    978-93-93472-84-7

     

Related Products

bottom of page