পটে লিখা
রূপ, অরূপ আর স্মৃতির কহন
মনসিজ মজুমদার
বড়োরা কি ছোটোদের মতো ছবি আঁকতে পারেন? বয়সের ফারাক কী করে দূরে নিয়ে যায় আঁকাজোকাকে? বিমূর্ত ছবিই বা ঠিক কোন ভাষায় কথা বলে? এই সব প্রশ্নের উত্তরসন্ধানের সমান্তরালে বর্ষীয়ান কলা-আলোচক দেখার প্রয়াস নিয়েছেন ভ্যান গখের মতো শিল্পীর বিপন্নতার শিকড়ে পৌঁছনোর। শিল্পে আধুনিকতাবাদের চিরকালীন প্রহেলিকার সামনে কখনও দাঁড়িয়েছেন আলোচক, কখনও বা এই কলাতত্ত্বের ‘গ্রটেস্ক’ রূপটির উপস্থাপনা করেছেন অনবদ্য ভঙ্গিমায়। হুসেন ও নগ্নতা বিতর্কের দিনগুলিতে লেখা সাহসী নিবন্ধের পাশেই এই বইতে স্থান পেয়েছে উত্তরাধুনিক ছবি সংক্রান্ত ভাষ্য। প্রাসঙ্গিক ভাবে উঠে এসেছে তসলিমা নাসরিন সংক্রান্ত বিতর্কের পর্যালোচনাও। ভারতীয় ছবির ‘আধুনিকীকরণ' থেকে নকল ছবির বাজার পর্যন্ত চারিয়ে গিয়েছে তাঁর দৃষ্টি। ছবি যে নিছক ‘পটে লিখা’ আঁচড়ের সমাহার নয়, তা বুঝতে যেমন সাহায্য করে এই সংকলন, তেমনই পাঠককে দাঁড় করায় আর্টের নৈঃশব্দ ও তার মধ্যে নিহিত সত্যের সামনে। উল্লেখ্য, এই সংকলনের পরিশিষ্ট অংশে স্থান পেয়েছে লেখকের ভিন্ন স্বাদের দু'টি গদ্য রচনা। একটি তাঁর বাবা কবি মোহিতলাল মজুমদারের বিষয়ে আর অন্যটি হিন্দুত্ব বিষয়ে তাঁর ভাবনা। যা ভিন্ন বিষয়ক হলেও পাঠকের অনেক কৌতূহলের উত্তর হয়ে দাঁড়াতে পারে।
প্রকাশনা রাবণ [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে
Author
Manasij Majumder
Publisher
Raban
ISBN
978-81-984647-3-6
Other Details
১৫৫ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, স্মৃতিকথা।
Tag
Pote Likha: Rup Arup aar Smritir Kahan (a collection of Essays)


















