পুঁথির ইতিবৃত্ত ২
সম্পাদনা অণিমা মুখোপাধ্যায় এবং অনিল আচার্য
পুঁথির ইতিবৃত্ত বইটির নামকরণ থেকেই বোঝা যাবে যে এই বইটিতে কেবল বাংলা পুঁথি ছাড়াও অন্যান্য ভাষার পুঁথি নিয়ে আলোচনা করা হয়েছে। দুই খণ্ডে প্রকাশিত এই বইটির মূল সম্পাদক ছিলেন অণিমা মুখোপাধ্যায়। তিনি বাংলা ভাষায় পুঁথি নিয়ে নিরলস কাজ করে গেছেন এবং এ-বিষয়ে তাঁর একাধিক গ্রন্থ বিদ্যমান। কবি ও সাহিত্যিক দীপেন মুখোপাধ্যায় এই গবেষণাগ্রন্থ দুটির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। সহযোগিতায় ছিলেন বাংলার অধ্যাপক প্ৰণব কুমার সাহা।
অনুষ্টুপ সম্পাদক অনিল আচার্য এই প্রকল্পটি সফল করার জন্য যৌথভাবে বিশেষজ্ঞ সম্পাদকের সঙ্গে আলোচনা করে বিষয় ও উপস্থাপনার ক্ষেত্রটি সমৃদ্ধ করেছেন। কালের প্রবাহে এই দুটি খণ্ডের কয়েকজন বরিষ্ঠ বিশেষজ্ঞ লেখক প্রয়াত হয়েছেন।তাঁদের ভূমিকা ভোলবার নয়।
অনুষ্টুপ প্রকাশনীর দুই খণ্ডে প্রকাশিত এই গবেষণাগ্রন্থদ্বয় পাঠকের সমাদর পাবে বলেই আমাদের প্রত্যাশা।
প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে
Edited by
Anima Mukhopadhyay and Anil Acharya
Publisher
Anustup
Other Details
৪৫৬ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, প্রবন্ধ, আলোচনা: সাহিত্য-সংস্কৃতি।
Tag
Puthir Itibrito (2nd Part)
ISBN
978-93-93472-13-7


















