রামমোহন রায়: বেলাশেষের দিনগুলি
ইংল্যান্ড প্রবাসে রামমোহন রায়-এর শেষদিনগুলির প্রত্যক্ষ দর্শন
মেরি কার্পেন্টর
সম্পাদনা কণিষ্ক চৌধুরী
মেরি কার্পেন্টর-এর The Last Days In England Of The Rajah Rammohun Roy প্রথম প্রকাশিত হয় ১৮৬৬ সালে, রামমোহন রায়ের মৃত্যুর (১৮৩৩) প্রায় তিন দশক পরে। তারপর থেকে বইটির একাধিক – বিদেশি ও দেশি—সংস্করণ ও মুদ্রণ হলেও বাংলা ভাষায় প্রকাশিত হল এই প্রথম—প্রথম প্রকাশের দেড়শো বছর পেরিয়ে। ফলে সাধারণ পাঠকমহলের কাছে এতদিন এ-বই অধরাই থেকে গেছে। রামমোহনের জীবনের যে শেষ তিন বছর ইংল্যান্ড প্রবাসে কেটেছে, তাকেই প্রত্যক্ষ দর্শন করেছেন মেরি। সেখানে তাঁর বসবাস, ইউরোপের প্রগতিশীল অংশর সঙ্গে যোগাযোগ, স্বদেশের সমাজ ও ধর্ম সংস্কারের উদ্দেশ্যে তাঁর সংগ্রাম, মৃত্যু ও সমাহিতকরণ, এই সবই মেরি দেখেছেন তন্নিষ্ঠ হয়ে, সযত্নে লিপিবদ্ধ করেছেন এ-বইয়ের পাতায় পাতায়। একই সঙ্গে, সেদেশে শিল্প বিপ্লব পরবর্তী সামাজিক সংকটের প্রেক্ষাপটে কীভাবে রামমোহন প্রাচ্যদেশীয় দর্শনের মূর্ত প্রতীক হয়ে ওঠেন এবং আলোর দিশারীর ভূমিকা পালন করেন, তারও ইঙ্গিত পাওয়া যায় মেরি-র রচনায়। আজ থেকে প্রায় দু-শতক আগে আমাদের সমাজ থেকে ধর্মীয় ভেদাভেদ ও কুসংস্কার নির্মূলীকরণ এবং নারীর স্বাধিকার- প্রতিষ্ঠার উদ্দেশ্যে–কিছু স্ববিরোধিতা সত্ত্বেও -যে সংগ্রাম রামমোহন করেছিলেন, তা আমাদের আজ নতুন করে ভাবার প্রেরণা জোগায়। এ-বই সেই প্রেরণার একজন অংশীদার হতে পারে।
প্রকাশনা : বহুস্বর [] বাকি তথ্য পেজের নীচে
Author
Mary Carpenter
Publisher
Bahuswar
Other Details
২০৭ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, জীবনযাপন।
Tag
Rammohun Roy: Belashesher Dinguli [The Bengali Translation of The Last Days in England of the Rajah Rammohun Roy
ISBN
978-81-972632-1-7


















