top of page
শিকড় থেকে

শিকড় থেকে

₹২৫০.০০ Regular Price
₹২০০.০০Sale Price

একটি সমকালীন রচনাসংকলন

সম্পাদনা মালিনী ভট্টাচার্য, দেবযানী সেনগুপ্ত

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

পুনর্নবা একটি মাটি-ঘেঁষা গুল্ম, যাকে উপড়ে ফেললেও শিকড় থেকে আবার তার বাড়বাড়ন্ত ঘটে জমি জুড়ে। ‘পুনর্নবা কলকাতা’ একটি সামাজিক সংগঠন... দশবছর ধরে অন্যান্য কাজের পাশাপাশি ‘পুনর্নবা কলকাতা’ একটি দ্বিমাসিক ই-পত্রিকা চালিয়েছে, প্রথমে তা দ্বিভাষিক ছিল, পরে কেবলমাত্র বাংলা ভাষাতেই এখনও পর্যন্ত নিয়মিত প্রকাশ পাচ্ছে।...

 

শিকড় থেকে: একটি সমকালীন রচনাসংকলন গত দশবছর ধরে বিভিন্ন সময়ে এই ই-পত্রিকায় যা প্রকাশিত হয়েছে তা থেকে বাছাই করা একটি সংকলন, আর বি ই প্রকাশনীর অকুণ্ঠ সহযোগিতায় যা প্রকাশ করা সম্ভব হল।... এই পত্রিকায় যাঁরা লিখেছেন, যাঁদের লেখা সংকলনে রয়েছে, তাঁরা সবাই পুনর্নবার সদস্য নন, বিভিন্ন সময়ে আমাদের ডাকে সাড়া দিয়ে কোনো বিশেষ বিষয়ের উপর এই পত্রিকার জন্য লিখে আমাদের কৃতজ্ঞতা অর্জন করেছেন। সংকলনের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ পাওয়া যাবে সাক্ষাৎকারভিত্তিক রচনাগুলিতে। রুচিরা গুপ্তার সাক্ষাৎকারটি ইংরেজিতে নেওয়া হয়েছিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে, আমরা রুচিরার সম্মতি নিয়ে তার একটি বাংলা বয়ান তৈরি করে ছাপাই, যেহেতু বাবরি মসজিদ ধ্বংসের প্রত্যক্ষদর্শীর কথাগুলি বাংলা ভাষার পাঠকের কাছে লভ্য ছিল না। যোজনা কমিশন নিয়ে অধ্যাপক অমিয়কুমার বাগচীর সাক্ষাৎকার মোদির আমলের প্রথমদিকে নেওয়া; ডঃ ফুয়াদ হালিমের করোনা অতিমারির মোকাবিলা সংক্রান্ত মূল্যবান সাক্ষাৎকারটি আমাদের প্রথম অনলাইন প্রয়াস, অনুলিখনের ভিত্তিতে তা ছাপানো হয়। ২০১৬ সালের গোড়ায় রাজ্যের ভেঙেপড়া অর্থনৈতিক-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে সম্ভাব্য বিকল্পগুলি কী হতে পারে, নির্বাচনের বছরে মানুষ অবস্থার পরিবর্তনের জন্য কোন পদক্ষেপের কথা ভাবতে পারেন তা নিয়ে পুনর্নবা কলকাতা-র পক্ষ থেকে একটি খোলামেলা আলোচনার উদ্যোগ নেওয়া হয়। মূল প্রস্তাবটি পেশ করেন প্রভাত পট্টনায়েক, আলোচনায় যোগ দিয়েছিলেন অনেকেই, আলাদা ভাবে সাক্ষাৎকারও নেওয়া হয় দুয়েকজনের । ...

 

অবশ্যই পুনর্নবা কলকাতা-র নিত্য কাজের ধারার কিছু পরিচয় এর মধ্য দিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য। কিন্তু তারচেয়েও বড় আশা এটাই যে, ছোটবড় লেখা বা সাক্ষাৎকারগুলি পাঠকের সামনে তুলে ধরবে অভূতপূর্ব সংকটকালের ইতিহাসের কিছু টুকরো ছবি, যা হয়তো এর সামনে এগোনোর দিশা যাঁরা খোঁজেন তাঁদের পক্ষে কোনো না কোনো ভাবে কাজের হবে, যৎসামান্য হলেও আওয়ান চিন্তার খোরাক জোগাবে।

 

 

প্রকাশনা : বহুস্বর [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Editor

    Malini Bhattacharya, Debjani Sengupta

  • Publisher

    Bahuswar

  • Other Details

    ১৯৮ পৃষ্ঠা। পেপারব্যাক।

  • Category

    নন-ফিকশন, ইতিহাস, রাজনীতি। 

  • Tag

    Shikar Theke

  • ISBN

    978-81-957653-0-0

Related Products

bottom of page