তারাশঙ্করের রবীন্দ্রসঙ্গ
সৌমিত্র কুমার চক্রবর্তী
এই গ্রন্থে এ পর্যন্ত প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের পাঁচটি ও তারাশঙ্করকে লেখা রবীন্দ্রনাথের পাঁচটি পত্র সংকলিত হয়েছে। এছাড়াও অন্তর্ভুক্ত হয়েছে তারাশঙ্করের বিভিন্ন প্রবন্ধ ও বক্তৃতায় রবীন্দ্রবিষয়ক ভাবনা, ‘আমার সাহিত্য জীবন’ গ্রন্থে উভয়ের কথোপকথনের স্মৃতিনির্ভর আলোচনা এবং মানুষ তারাশঙ্কর ও তাঁর সাহিত্যকর্ম বিষয়ে প্রাজ্ঞ অধ্যাপক ও সাহিত্যিকবৃন্দের মূল্যায়ন।
উল্লিখিত উপাদানসমূহ রবীন্দ্রনাথ ও তারাশঙ্করের পারস্পরিক সম্পর্কের অন্তরঙ্গ দিকটি অনুধাবনে সহায়ক হবে। তাঁদের পত্রালাপ ও আলাপচারিতার মধ্য দিয়ে পাঠক দুই সাহিত্যিকের স্থান, কাল ও সমকালীন সাহিত্য-ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
প্রকাশনা বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে
Author
Soumitra Kumar Chakraborty
Publisher
Birutjatio Sahitya Sammiloni
ISBN
978-93-47684-08-1
Other Details
৫৯ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, চিঠিপত্র, আলোচনা: সাহিত্য-সংস্কৃতি, স্মৃতিকথা, জীবনকথা।
Tag
Tārāśankarera Rabindrasanga


















