ইতালির রূপকথা
ম্যাক্সিম গোর্কি
অনুবাদ ননী ভৌমিক
সোভিয়েত সাহিত্যের প্রতিষ্ঠাতা, অসামান্য রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির (১৮৬৮-১৯৩৬) সৃষ্টিকর্ম সারা বিশ্বের পাঠকদের কাছে সুপরিচিত। তাঁর ‘মা’ উপন্যাস, তিন খন্ডে আত্মজীবনীমূলক আখ্যান ‘আমার ছেলেবেলা’, ‘পৃথিবীর পথে’, ‘পৃথিবীর পাঠশালায়’, এপিকধর্মী উপন্যাস ‘ক্লিম সামগিনের জীবন’, নাটক, ছোটো ছোটো গল্প, লেনিন, তলস্তয়, চেখভের সাহিত্যিক চিত্রায়ণাদি বিদেশী ভাষায় ছাপা হয়ে চলেছে নিরন্তর।
'ইতালির রূপকথা' গোর্কি লেখেন ১৯০৬-১৯১৩ সালে ইতালিতে তাঁর প্রথম বসবাসের সময়, সাধারণ ইতালীয় মানুষের জীবনই তার উপজীব্য। ‘স্বয়ং জীবনের হাতে যা রচিত তার চেয়ে সুন্দর রূপকথা কিছু নেই ’এন্ডারসেনের এই কথাকে পুস্তকের শীর্ষলিপিতে তুলে ধরে গোর্কি এই গল্পমালাকে ‘রূপকথা' বলেছেন কেবল আপেক্ষিক অর্থে। বইটির পেছনকার ভাবনা গোর্কি নিজেই সূত্রবদ্ধ করেছেন এই বলে: ’লোকদের সুকঠিন, দ্রুত ক্লান্তিকর জীবনে খানিকটা স্ফুর্তি আনা...’
প্রকাশনা : বহুস্বর [] বাকি তথ্য পেজের নীচে
Author
Maxim Gorky
Publisher
Bahuswar
Other Details
১৮৪ পৃষ্ঠা। পেপারব্যাক।
Category
ফিকশন, রূপকথা।
Tag
Italir Rupkatha
ISBN
978-81-939694-5-8


















