top of page
আমি কাঁদি সাহারায়

আমি কাঁদি সাহারায়

₹৪০০.০০ Regular Price
₹৩২০.০০Sale Price

স্মৃতিকথা ও সাক্ষাৎকারে সুরসাধক অখিলবন্ধু ঘোষ

সংকলন ও সম্পাদনা সঞ্জয় সেনগুপ্ত, শুভজিৎ সরকার

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

বাংলা আধুনিক গানের এক সম্পূর্ণ স্বতন্ত্র সত্তা শ্রদ্ধেয় অখিলবন্ধু ঘোষ। স্পষ্ট উচ্চারণ, বিস্ময়কর মেজাজ, অদ্বিতীয় ঠাট আর অদ্ভুত ছাড়া ছাড়া গায়কি নিয়ে শ্রোতার হৃদয়ে তিনি অবিস্মরণীয়। হেমন্ত মুখোপাধ্যায় অকপটে যাঁর সম্পর্কে বলেছেন, 'অখিল হল শিল্পীর শিল্পী'। এমন এক বিরাট প্রতিভা, অথচ চিরকালই থেকে গেছেন অন্তরালে, নিভৃতে। বাইরের জাঁকজমক স্পর্শ করতে পারেনি তাঁর সাধক সত্তাকে। বাংলা গানের ভুবনকে ফুলের মেলায় সাজিয়ে চির-বিরহী শিল্পী কী পেলেন? সত্যি বলতে কিছুই না! জীবিতকালে চূড়ান্ত অবহেলার শিকার, চলেও গেলেন কেবল হাসপাতালের গাফিলতিতে! হায় বাঙালি! এমন এক রত্ন আমরা হেলায় ঠেলে দিয়েছি। অথচ সঙ্গীতপ্রাণ বাঙালির হৃদয়ে তিনি আজও অম্লান। এ-হেন এক কিংবদন্তি শিল্পীর সম্পূর্ণ কর্মকাণ্ড ও চিরন্তন স্মৃতিকে সংরক্ষণ করার ক্ষুদ্র প্রয়াস এই বই—'আমি কাঁদি সাহারায়’। মরমি সঙ্গীতসাধক ফিরে ফিরে নতুন নতুনভাবে ধরা দেবেন আমাদের কাছে এই বইয়ের প্রতিটি পাতায়।

 

প্রকাশনা মান্দাস [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে

  • Editor

    Sanjay Sengupta, Shubhajit Sarkar

  • Publisher

    Mandas

  • ISBN

    978-93-950656-6-5

  • Other Details

    ১৫২ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    স্মৃতিকথা-জীবনকথা

  • Tag

    Aami Kandi Saharay: Smritikatha O Sakkhatkare Sursadhak Akhilbandhu Ghosh

Related Products

bottom of page