top of page
আদম, তুমি কোথায় ছিলে?

আদম, তুমি কোথায় ছিলে?

₹৩০০.০০ Regular Price
₹২৪০.০০Sale Price

হাইনরিশ ব্যোল

ভাষান্তর নন্দিনী সেনগুপ্ত

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

‘আদম, তুমি কোথায় ছিলে?‘’ উপন্যাসটির ছত্রে ছত্রে যে বার্তা বিধৃত হয়েছে, তা হল যুদ্ধ বিরোধিতা। একজন সৈনিক হিসেবে খুব কাছ থেকে তিনি দেখেছিলেন যুদ্ধের ভয়াবহতাকে এবং উপলব্ধি করেছিলেন যে মানবজাতির জন্য কতটা সর্বব্যাপী অভিশাপ ডেকে আনে যুদ্ধ। শুধু বহিরঙ্গের ধ্বংস নয়, যুদ্ধের ফলে ধ্বস্ত এবং ধ্বংস হয় মানুষের মানবিক ভাবনা ও বৃত্তিগুলি আর সেটাই সবচেয়ে বড় বিপদ সভ্যতার কাছে। এই উপন্যাসটির মাধ্যমে কখনো ব্যঙ্গের মাধ্যমে আবার কখনো বিবরণের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন তাঁর যুদ্ধবিরোধী অবস্থান। যুদ্ধকে ঘিরে যে আবেগঘন সম্মানের বলয়, সেটা যে নেহাতই ফাঁপা, তা সুস্পষ্টভাবে তুলে ধরেছেন তিনি।

 

উপন্যাসটি অনূদিত হয়েছে নন্দিনী সেনগুপ্তর কলমে। নন্দিনী একজন কবি, লেখক এবং জার্মান ভাষায় দক্ষ একজন অনুবাদক। তাঁর কলম ও মনন যথার্থ সুবিচার করেছে এই অসাধারণ উপন্যাসটির প্রতি।

 

প্রকাশক : অনুষা [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Translator

    Nandini Sengupta

  • Publisher

    Anusha

  • Other Details

    ১৯২ পৃষ্ঠা। পেপারব্যাক।

  • Category

    ফিকশন, অনুবাদ, উপন্যাস।

  • Tag

    Adam, Tumi Kothay Chile?

  • ISBN

    978-81-987809-7-3

     

Related Products

bottom of page