top of page
নির্বাচিত মলয়ালম গল্প

নির্বাচিত মলয়ালম গল্প

₹৪০০.০০ Regular Price
₹৩২০.০০Sale Price

ই সন্তোষ কুমার

অনুবাদ তৃষ্ণা বসাক

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

....বারের রহস্যময় লাল আলোয়, বাঁ হাতের কাটা আঙুল তিনটের শূন্যতা আমাকে স্বস্তি দিচ্ছিল না। ‘তোমার আঙুলে কী হয়েছে?’ আমি ওকে জিজ্ঞেস করলাম। এতদিন এই নিয়ে প্রশ্ন করতে আমার অনিচ্ছা ছিল। ‘এগুলো?’ সে তার বাঁ হাতটা তুলল, তাতে মাত্র দুটো আঙুল ছিল। আর হালকা চালে বলল, ‘সেরকম কিছু না। আমি ওগুলো কেটে ফেলেছি‘’। আমার গলা থেকে যেন শব্দ কাটা পড়েছে মনে হল। আমার মনে হল ওই কাটা আঙুলের ক্ষত থেকে এখনো রক্ত চুঁইয়ে পড়ছে। (তিনটে আঙুল, ই সন্তোষ কুমার)

 

ভারতের দক্ষিণতম প্রান্তের একটি রাজ্য কেরালা। প্রাচীন কাল থেকেই কেরালা সাহিত্য এবং সংস্কৃতির ক্ষেত্রে রেখেছে নিজের আপন উৎকর্ষের স্বাক্ষর। যে অনুবাদ গল্পের সংকলনটি অনুষা প্রকাশ করতে চলছে বাংলার সুপরিচিত লেখক ও অনুবাদক তৃষ্ণা বসাকের অনুবাদে, সেই গল্পগুলির লেখক ই সন্তোষ কুমার কেরালার একজন সম্মানিত লেখক। তৃষ্ণার অনুবাদে ওঁর লেখা এগারোটি গল্প থাকছে এই বইটিতে যেগুলি একই সঙ্গে স্থানিক এবং বৈশ্বিক, ব্যক্তিগত এবং সর্বজনীন। অনুষা এর আগে অনেকগুলি বিদেশী ভাষা থেকে অনুবাদের বই প্রকাশ করেছে কিন্তু অন্য ভারতীয় ভাষা থেকে বাংলায় অনুবাদের বই এই প্রথম প্রয়াস।

 

প্রকাশক : অনুষা [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Translator

    Trishna Basak

  • Publisher

    Anusha

  • Other Details

    ১৮০ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    ফিকশন, অনুবাদ, গল্প।

  • Tag

    Nirbachita Malayalam Galpa

  • ISBN

    978-81-976593-9-3

     

Related Products

bottom of page