ভূতকাতুরে
ত্রিশঙ্কুদেব
রোগা, মোটা, লম্বা, বেঁটে, ভয়ঙ্কর, গোবেচারা, ঝগডুটে, রাশভারী—সবরকম ভূত, যারা ভিড় করে আছে শীতের রাতে মশারির বাইরে, বা গরমের দুপুরে চিলেকোঠায়, তাদের অদ্ভুতুড়ে কাণ্ড-কারখানার উপাখ্যন এই বই। যারা ভূতের ভয় নয় বরং ভূতের গল্পের ভালোবাসায় কাতর তাদের জন্য “ভূত কাতুরে”। শিমুল চন্দ্ৰ মন্ডল লেখালিখি করেন ‘এস সি মন্ডল' বা ‘ত্রিশঙ্কুদেব’ নামে। জন্ম বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে মাস্টার্স শেষ করে বর্তমানে কর্মসূত্রে ঢাকা শহরেরই অধিবাসী।
ছোটোবেলা থেকে অনেক কিছু হতে চেয়েছেন—গোয়েন্দা, মেরু অভিযাত্রী, ডুবুরি, পাগল বিজ্ঞানী, ভূতশিকারী থেকে শুরু করে পার্কের বাদাম বিক্রেতা পর্যন্ত। কিন্তু সেসবের কিছুই হতে পারেননি। বলা চলে সেই দুঃখটা ভোলার চেষ্টা হিসেবেই লেখালিখির শুরু। লেখার মধ্য দিয়ে চেষ্টা করেন অধরা জীবনগুলোকে যাপন করবার, চেষ্টা করেন নিজের না-বলা গল্পগুলো বলবার।
প্রকাশনা স্পাউট [] বাকি তথ্য পেজের নীচে
Author
Shimul Chandra Mondal
Publisher
SPOUT
ISBN
978-81-951350-1-1
Other Details
১৫৮ পৃষ্ঠা। পেপারব্যাক।
Category
ফিকশন। ছোট গল্প।
Tag
Bhutkature


















