top of page
পিসিমা আর ক্রান্তি জোর্দার গপ্পসপ্প

পিসিমা আর ক্রান্তি জোর্দার গপ্পসপ্প

₹২৫০.০০ Regular Price
₹২০০.০০Sale Price

তুষার ভট্টাচার্য

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

দেখা থেকেই একদিন লেখায় চলে আসা। জরিপের প্রয়োজনে নির্বিচারে তখন গাছ সাফাই চলছিল হাজারিবাগের গোটা জঙ্গলমহল জুড়ে। তিনি বাধ্য হলেন তাই কলম তুলে নিতে। সেটা অবশ্য চার দশকেরও আগের কথা।

 

তুষার ভট্টাচার্য—পেশায় সার্ভেয়ার, নেশায় নাটুয়া, স্বভাবে সরস, আর পরিচয়ে মানুষ! কাজের দুনিয়া ছিল গোটা দেশের বন-পাহাড়ির গা-ছমছমে জায়গাগুলো; কোথাও দু-এক ঘর আদিবাসীদের ঝুপড়ি হয়তো, কোথাও বা তাও নেই। আর কাজ বলতে, মাটির তলায় কয়লা, সোনা, লোহা, ইউরেনিয়ামের হাল-হকিকত চার্টবদ্ধ করা আর তারই ফাঁকে সাদাসিধে হা-ঘরে-মানুষগুলোকে, কিংবা ধান্ধাজটিল অফিসারদের আতস কাচের তলায় রেখে চিরে দেখা।

 

তাছাড়া, পিসিমার গপ্পো শুনতে তো আমরা সেই কবে থেকেই কান পেতে আছি। আর তার সঙ্গে যদি যোগ হয় ক্রান্তি জোর্দার পেটে খিলধরানো কীর্তি, তাহলে ভূরিভোজের আর কিছু বাকি থাকে কি! এই মজাদার দুনিয়ায় আপনাকে স্বাগত।

 

প্রকাশনা  স্পাউট [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Author

    Tushar Bhattacharya

  • Publisher

    SPOUT

  • ISBN

    978-81-940806-7-1 9

  • Other Details

    ১০৭ পৃষ্ঠা। পেপারব্যাক। 

  • Category

    স্মৃতিকথা। ননফিকশন।

  • Tag

    Pishima Aar Kranti Jordar Gapposhappo

Related Products

bottom of page