বিদেশ ভ্রমণে রবীন্দ্রনাথ
জয়তী ঘোষ
“রবীন্দ্রজীবনের একটি বিশেষ দিক যা রবীন্দ্রনাথের চিন্তা ও কল্পনাকে গঠন করতে সাহায্য করেছে, সর্বোপরি রবীন্দ্রনাথকে তাঁর জীবনের মহত্তম সৃষ্টি বিশ্বভারতীর পরিকল্পনায় আগ্রহী ও উৎসাহী করে তুলেছে, সেই বিদেশভ্রমণ প্রসঙ্গে বিস্তৃত আলোচনা বিশদভাবে আজ পর্যন্ত হয়নি।রবীন্দ্রনাথের দ্বাদশবার বিদেশভ্রমণ শধুমাত্র বিচিত্র তাই নয়, এই ইতিবৃত্ত যেমন আকারে বিশাল তেমনি চমকপ্রদ ও অভিনব। প্রাচ্যপ্রতীচ্যের মিলনের যে দুর্নিবার আকাঙ্ক্ষা নিয়ে তিনি বিদেশভ্রমণ-সে সম্পর্কে তিনি করেছেন- নিজেই বলেছেন, ‘য়ুরোপ ভ্রমণের বৃত্তান্ত যা কোথাও প্রকাশ পেল না তার দাম খুব বেশি।’ যে আন্তর্জাতিক ভাবনা ও বিশ্বমৈত্রীবোধের চেতনা রবীন্দ্রনাথের বিদেশভ্রমণের পশ্চাতে কার্যকরী ছিল তা কিভাবে ধীরে ধীরে অস্পষ্ট আকৃতি থেকে ক্রমশঃ একটি রূপ প্রাপ্ত হয়ে ‘বিশ্বভারতী’র প্রতিষ্ঠায় সার্থকতা খুঁজে পেল তার ইতিহাসটি যথাসম্ভব পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার জন্যই এই গ্রন্থের অবতারণা। অর্থাৎ কবির বিদেশভ্রমণ ও বিশ্বভারতী প্রতিষ্ঠা—এই দুটি বিষয়ে যোগস্থাপনই গ্রন্থটির মূল লক্ষ্য।”
প্রকাশক: বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে
Author
Jayati Ghosh
Publisher
Birutjatio Sahitya Sammiloni
Other Details
৪৪৮ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, ইতিহাস, আলোচনা: সাহিত্য, সংস্কৃতি।
Tag
Bidesh Bhramane Rabindranth
ISBN
978-93-47684-81-4


















