রেল যখন গল্প বলে
ভারতীয় রেলের জানা-অজানা ইতিহাস ও কাহিনির খোঁজ
নিখিল কুমার চক্রবর্তী
রেল নিয়ে বাঙালির আবেগের অন্ত নেই। সেই যেদিন হাটগোবিন্দপুরের ঠাকুরদার বিস্ময় জাগিয়ে দুটো লোহার পাতের ওপর দিয়ে ইঞ্জিনে বেঁধে রাখা দৈত্যের লেজে আগুন লাগিয়ে রেলগাড়ির দৌড় শুরু হয়েছিল, সেদিন থেকেই লক্ষ-নিযুত গল্পও রেলগাড়ির সমান্তরালে ছুটে চলেছে। ভারতে রেলের আবির্ভাব আর তার সাথে জমতে থাকা অসংখ্য গল্পের খোঁজে গ্রন্থিত হয়েছে এই বই। রেল যখন গল্প বলে। আবির্ভাবের গল্প তো আছেই, তার সাথে আছে দেশে, বিদেশে, সাহিত্যে, মনীষীদের জীবনে এবং অবশ্যই লেখকের ব্যক্তিগত জীবনে ছড়িয়ে এবং জড়িয়ে থাকা অজস্র গল্পের বিস্তার। এই বই তাই নিছক রেলের ইতিহাসের খোঁজ নয়, রেল নিয়ে আমাদের আবেগ জড়িত গল্পের অন্বেষণও বটে।
প্রকাশনা বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে
Author
Nikhil Kumar Chakrobarty
Publisher
Birutjatio Sahitya Sammiloni
ISBN
978-93-47684-04-3
Other Details
২৪৯ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, আলোচনা: সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস।
Tag
Rail Jakhan Galpa Bole: Bharatiya Rail-er Jana Ajana Itihas o Kahinir Khnoj

















