top of page
ছবির রাজনীতি  রাজনৈতিক ছবি

ছবির রাজনীতি রাজনৈতিক ছবি

₹৪৮০.০০ Regular Price
₹৩৬০.০০Sale Price

প্রথম ভাগ

সংকলন ও বিন্যাস সন্দীপন ভট্টাচার্য

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

এ বই যখন প্রথম বেরিয়েছিল তখন এ বিষয়ে আর-একটিও বাংলা বই ছিল না। এবং এখনও, খুব সম্ভবত নেই। মাঝে যদিও, তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে।

এটা এ বইয়ের পক্ষে সুখবর নয়। যদিও এই সময়ে ছবি ও রাজনীতি নিয়ে কথা কিছু কম হয়নি, কিন্তু এ দুয়ের পরস্পর-সম্পর্ক নিয়ে কথা বলার দায় এবং ঝুঁকি সংশ্লিষ্ট সকলেই সুবিধামাফিক এড়িয়ে গেছেন।

তাই সেই পুরনো সংকলনই আগে নতুন করে, নতুন চেহারায় বের করতে হচ্ছে, এবং সেটা তিন ভাগে ভেঙে আর তার কারণ বিশদে বইয়ের শুরুতে বলা আছে। সেখানে এ কথাও বলা আছে যে পরে নতুন লেখাপত্র যোগে আরও দু-একটি ভাগ যে বেরোবে না এমন নয়।

আগের সংস্করণের সঙ্গে নতুন এই সংস্করণের প্রধান প্রভেদ মুদ্রিত ছবির সংখ্যায়, আগে যে-সব ছবি ছাপা যায়নি, এবার তার অনেকটাই যোগ করা গেছে। তাতে যে এই সংকলনে একটা পূর্ণতা এসেছে সে-কথা বলা যায়। এর পরের দুটি ভাগও একই ভাবে অধিক ছবি-যোগে বেরোবে এবং তা যথাসম্ভব দ্রুত।

 

প্রচ্ছদে অনোরে দোমিয়ে-র ছবি : ‘কামিয়ে দেমুল্যাঁ ইন দ্য রয়্যাল প্যালেস।’ দেমুল্যাঁ ছিলেন সাংবাদিক ও রাজনীতিক, ফরাসি বিপ্লবে তাঁর বিশেষ অবদান ছিল।

 

প্রকাশক: মনফকিরা [] বাকি তথ্য পেজের নীচে

  • Compiled by

    Sandipan Bhattacharya

     

  • Publisher

    Monfakira

     

  • Other Details

    ২২০ পৃষ্ঠা। পেপারব্যাক।

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, সমাজ, দর্শন, রাজনীতি, শিল্পকলা, চিত্র।

  • Tag

    Chabir Rajniti Rajnaitik Chabi Vol. 1

  • ISBN

     

     

     

     

Related Products

bottom of page