ছবির রাজনীতি রাজনৈতিক ছবি
তৃতীয় ভাগ
সংকলন ও বিন্যাস সন্দীপন ভট্টাচার্য
এ বই যখন প্রথম বেরিয়েছিল তখন এ বিষয়ে আর-একটিও বাংলা বই ছিল না। এবং এখনও, খুব সম্ভবত, নেই। মাঝে যদিও, তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। এটা এ বইয়ের পক্ষে সুখবর নয়। যদিও এই সময়ে ছবি ও রাজনীতি নিয়ে কথা কিছু কম হয়নি, কিন্তু এ দুয়ের পরস্পর-সম্পর্ক নিয়ে কথা বলার দায় ও ঝুঁকি সংশ্লিষ্ট সকলেই এড়িয়ে গেছেন। তাই সেই পুরনো সংকলনই আগে নতুন করে, নতুন চেহারায় বের করতে হচ্ছে, এবং সেটা তিন ভাগে ভেঙে, আর তার কারণ বইয়ের শুরুতে বলা আছে। সেখানে বিশদে এ কথাও বলা আছে যে পরে নতুন লেখাপত্র যোগে আরও দু-একটি ভাগও বেরোতে পারে। আগের সংস্করণের সঙ্গে নতুন এই সংস্করণের প্রধান প্রভেদ মুদ্রিত ছবির সংখ্যায়, আগে যে-সব ছবি ছাপা যায়নি, এবার তার অনেকটাই যোগ করা গেছে। তাতে এই সংকলনে একটা পূর্ণতা এসেছে। প্রথম ও দ্বিতীয় ভাগ আগেই বেরিয়েছে, এটি এ বইয়ের তৃতীয় এবং শেষ ভাগ।
প্রচ্ছদের ছবি : চিত্তপ্রসাদ বাংলাদেশ ১৯৭১
প্রকাশক: মনফকিরা [] বাকি তথ্য পেজের নীচে
Compiled by
Sandipan Bhattacharya
Publisher
Monfakira
Other Details
১৪৮ পৃষ্ঠা। পেপারব্যাক।
Category
নন-ফিকশন, প্রবন্ধ, সমাজ, দর্শন, রাজনীতি, শিল্পকলা, চিত্র।
Tag
Chabir Rajniti Rajnaitik Chabi Vol. 3
ISBN
















