দেশের ভিতর দেশ
অনিতা অগ্নিহোত্রী
‘দেশের ভিতর দেশ’ অনিতা অগ্নিহোত্রীর সাম্প্রতিকতম প্রবন্ধ সংকলন। গত একদশকের ভারতবর্ষের গ্রামগঞ্জ শহরের বদলাতে থাকা ছবি, সাধারণ মানুষের জীবনযাপন ও সংগ্রামের নানা বৃত্তান্ত এতে ফুটে উঠেছে নব্য-উদারনীতিক ভারতবর্ষের চালচিত্রে। বইটির বিভিন্ন পর্বে আছে ওড়িশার প্রত্যন্ত গ্রামগঞ্জের ভ্রমণলিপি, হিংসার পরিমণ্ডলে নারীর অবস্থান নিয়ে লেখা, বুন্দেলখণ্ড ও দক্ষিণ ভারতের নির্বাচনকালীন দুটি নিবন্ধ, চলিষ্ণু নদী ও মৃত্তিকার দেশ সুন্দরবনের মানুষের কঠিন জীবনযাপনের দুটি দলিল ও সর্বশেষে ‘দেশের ভিতর দেশ।‘’ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিশ্লেষণে ধরে রাখা সাম্প্রতিক ভারতের নব্য উদারনীতি ও প্রান্তিক মানুষের জীবনের অজস্র সংকট। সব মিলিয়ে বইটি যেন এই দেশ ও মানুষ নিয়ে অন্যরকম এক তথ্যচিত্র।
প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে
Author
Anita Agnihotri
Publisher
Anustup
Other Details
২১৬ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, প্রবন্ধ, নারী, সমাজ।
Tag
Desher Bhitor Desh
ISBN
978-93-82425-25-0


















