top of page
ভারতীয় সমাজ ও নারীশ্রম

ভারতীয় সমাজ ও নারীশ্রম

₹৩৫০.০০ Regular Price
₹২৮০.০০Sale Price

ঘরে বাইরে দেশে

শাশ্বতী ঘোষ

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

সব মেয়েরাই কর্মী মেয়ে, তিনি ‘কর্মী’-র সংজ্ঞায় পড়ুন বা না পড়ুন, তাঁর স্বাধীন উপার্জন থাকুক বা না থাকুক। মেয়েদের মুক্তির সঙ্গে অর্থকরী শ্রমে যোগদানের একটা সহজ সমীকরণ বেশিদিন টেকেনি, মুক্তি মোটেও এত সহজে আসে না। তার গতি বেশ বক্র। আর শ্রম মানে শুধু অর্থকরী শ্রম সেটাও ঠিক নয়। আমাদের মতো দেশে মেয়েদের বহু ধরনের শ্রম সরাসরি অর্থকরী না হলেও সংসারের সাশ্রয় করে, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে মেয়েদের সেই শ্রম পরিবারের বাস্তব আয়কে বাড়াচ্ছে। একটি মেয়ে উচ্চবর্ণ না নিম্নবর্ণ, তফসিলি জাতি না জনজাতি, পাহাড়ে থাকেন না সমতলে, শহরে থাকেন না গ্রামে, উপদ্রুত এলাকায় থাকেন কিনা, সংখ্যালঘু না সংখ্যাগুরু সম্প্রদায়, দারিদ্রসীমার উপরে না নিচে তাঁর পরিবার, বিবাহিতা না একলা, বিষমকামী না সমকামী, এমনকি কী রাজনীতি করেন—এইরকম অনেক মাত্রার উপরে মেয়েটির কাজের বাজারের সুযোগ নির্ভর করবে। সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে যুক্ত হয়েছে আরও অনেক ধরনের নূতন মাত্রা। গত তিন দশকে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত মেয়েদের কাজ নিয়ে শাশ্বতী ঘোষের বিস্তৃত ও গভীর চর্চার সংকলন এই বই।

 

প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Author

    Saswati Ghosh

     

  • Publisher

    Anustup 

  • Other Details

    ২৪০ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, আলোচনা: সমাজ-রাজনীতি।

  • Tag

    Bharotiyo Samaj O Narishrom Ghore Baire Deshe

  • ISBN

    978-93-93472-20-5

     

Related Products

bottom of page