top of page
গিরগিটি

গিরগিটি

₹450.00 Regular Price
₹360.00Sale Price

একটি গ্রাফিক নভেল

সারনাথ ব্যানার্জি

তর্জমাঃ শৌভিক দে সরকার

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

দিল্লি লুটেইনের প্রাণকেন্দ্রে বসে পুরনো বইয়ের কারবারি জাহাঙ্গীর রেঙ্গুনওয়ালা রোজ কাপের পর কাপ চা খেতে খেতে তামাম দুনিয়া নিয়ে জ্ঞানবিতরণ করে। তার খদ্দেরদের মধ্যে ভৃগু ইদানিং কালের ইবন বতুতা, একসাথে অ্যান্টিক আর প্রেম খুঁজছে; নিজেরই মাথার ভেতরে আটকে পড়া ডিজিটাল দত্ত, কার্ল মার্ক্স আর এইচ ওয়ান বি ভিসার টানাপোড়েনে জেরবার; আর সদ্যবিবাহিত শিন্টু, শক্তিবর্ধক জরিবুটির খোঁজে জান লাগিয়ে দিয়েছে।

কনট প্লেসের করিডরে হোক বা কলকাতার রাস্তায়, এই বইতে লেখায় ও রেখায় ধরা পড়েছে একাকিত্ব আর ভাঙাচোরা মায়াবী শহুরে অস্তিত্বের পাঁচালী। স্কেচ, ইলাস্ট্রেশন আর ফোটোগ্রাফির মিশেলে সারনাথ ব্যানার্জি এই চালচিত্রকে এক সম্পূর্ণ অন্য মাত্রা দিয়েছেন।

 

প্রকাশনা মান্দাস [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে 

  • Translator

    Saubhik De Sarkar

  • Publisher

    Mandas

  • ISBN

    978-93-475470-5-8

     

     

     

  • Other Details

    ১৪৩ পৃষ্ঠা। পেপারব্যাক।

  • Category

    ফিকশন; চিত্রিত-উপন্যাস।

  • Tag

    GIRGITI

Related Products

bottom of page