top of page
গোপেন্দ্রকৃষ্ণ বসু স্মারক গ্রন্থ

গোপেন্দ্রকৃষ্ণ বসু স্মারক গ্রন্থ

₹৫০০.০০ Regular Price
₹৪০০.০০Sale Price

সম্পাদনা রমাপ্রসাদ চক্রবর্তী

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

গোপেনবাবুর ব্যক্তিগত সংগ্রহের রচনা সমূহ, নথিপত্র এবং গুণমুগ্ধদের লেখার সম্ভারকে সাজাতে গিয়ে ভিন্ন ভিন্ন শিরোনামে কয়েকটি অধ্যায়ের অবতারণা করতে হয়েছে। যথা— নথিপত্র, অন্যদের চোখে, স্থান কথন, নাম কথন, স্থাপত্য-বিগ্রহ-তীর্থ, বিবিধ ও অগ্রন্থিত গল্প।

প্রায় প্রত্যেকটি রচনার সাথে সংযোজিত ছবিগুলির বেশিরভাগই আমাদের সংগৃহীত। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গোপেনবাবুর মূল লেখার কিছু ছবি ও শিরোনামের নকশা হুবহু একই রাখা হয়েছে। অন্যান্য ছবিগুলির সিংহভাগই প্রভাতবাবুর সংগ্রহের। কিছু আছে পারিবারিক সূত্রে সাহানা বসুর সৌজন্যে। পুরানো অ্যালবাম থেকে সংগৃহীত ছবিগুলির বেশিরভাগটাই শখের ফটোগ্রাফার বিশিষ্ট জন অমিয়ভূষণ দত্তের দক্ষতার পরিচায়ক এবং বাকী কিছু প্রভাত ভট্টাচার্যের নিজ হাতে তোলা ছবি। নথিপত্র পর্যায়ের যা কিছু ছবি, চিঠি ও নথিপত্র সবই গোপেনবাবুর ব্যক্তিগত সংগ্রহের থেকে নেওয়া। তাঁর একান্ত ব্যক্তিগত বহু চিঠিপত্র— যা এখানে প্রকাশ করা গেল না, সেখানে থেকে গেল মানুষ গোপেনবাবু, জটিল জীবন-যন্ত্রণার মুখোমুখি গোপেনবাবুকে চেনা জানার অফুরন্ত কাহিনী।

 

—রমাপ্রসাদ চক্রবর্তী 

প্রকাশনা প্যারালাল প্রেস [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Editor

    Ramaprasad Chakraborty

     

  • Publisher

    Parallel Press

  • ISBN

    978-81-958730-9-8

  • Other Details

    ৪৩১ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, আলোচনা, সাহিত্য-সংস্কৃতি।

  • Tag

    Gopendrakrishna Basu Smarak Grantha

     

Related Products

bottom of page