বিদ্যাসাগর ২০০
সম্পাদক সন্দীপন সেন
রবীন্দ্রনাথ লিখেছেন, যিনি ক্ষমতাপন্ন লোক তিনি নিজের কীর্তির মধ্যেই বেঁচে থাকেন। বাঙালি জানে, যাঁর সম্বন্ধে এ কথা সর্বাধিক প্রযোজ্য তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । শতাব্দী পেরিয়েও তিনি বাঙালিদের মধ্যে বেঁচে আছেন শুধুই তাঁর পাণ্ডিত্যের জন্যে নয়—বরং তাঁর অনিঃশেষ করুণার জন্যে, যে করুণার উৎসমুখ ছিল মনুষ্যসমাজের প্রতি প্রবল দয়া। বস্তুত, পৃথিবীতে এমন ঘটনা নিতান্তই দুর্লভ যেখানে দেখা যায় একটিমাত্র ব্যক্তির দ্বারা সমাজে একাধিক ক্ষেত্রে প্রচণ্ড বিপ্লব সাধিত হয়েছে, সেই দুর্লভ মানুষদের অন্যতম হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুধু শিক্ষাবিস্তারে নয়, বা সমাজ-সংস্কারেও নয়, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে বাঙালি যা যা নিয়ে গর্ব করতে পারে তার প্রত্যেকটি উপকরণ তাঁর হাতের সোনার কাঠির জাদুতে পেয়েছে বর্ণময় গৌরব। সেই গৌরবের নানান কাহিনি নিয়ে সাজানো রইল এই সংকলন। তাঁর জন্মের দ্বিশতবর্ষে, এবং আনন্দমোহন কলেজের হীরক-জয়ন্তী বর্ষে, এই সংকলন পাঠকদের হাতে তুলে দিতে পেরে আনন্দমোহন কলেজ গর্বিত। উৎসুক পাঠক এবং সন্ধানী গবেষকের অবশ্যপাঠ্য এ বইয়ের সঙ্গে যুক্ত হতে পেরে অনুষ্টুপ-ও গর্বিত।
প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে
Edited by
Sandipan Sen
Publisher
Anustup
Other Details
২৮৮ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, গদ্য, প্রবন্ধ, স্মৃতিকথা।
Tag
Vidyasagar 200 [A Collection of Essays on Iswar Chandra Vidyasagar]
ISBN
978-81-952373-9-5


















