top of page
কলকাতার দূরদর্শন:সূচনা পর্ব

কলকাতার দূরদর্শন:সূচনা পর্ব

₹895.00 Regular Price
₹716.00Sale Price

সংকলন ও সম্পাদনা ভবেশ দাস

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

কলকাতা দূরদর্শন। গত শতাব্দীতে (১৯৭৫) শিক্ষা, বিনোদন এবং তথ্যজ্ঞাপনের জগতে এক স্মরণীয় সংযোজন। রেডিয়োর শ্রুতির যুগ পেরিয়ে একযোগে দর্শন আর শ্রবণের রোমাঞ্চকর অভিজ্ঞতার এক নতুন পর্বে প্রবেশ করলাম আমরা। ঘরের ভেতর ছোটো পর্দায় সেই দিনগুলোয় দূরদর্শনের নিত্যদিনের অভিজ্ঞতা ছিল সাদা-কালোয় মোড়া। কয়েক বছর পর এখানেই দর্শকরা পেলেন রঙিন ছবির স্বাদ। দূরদর্শন শুধুমাত্র বঙ্গজীবনের শিল্পসংস্কৃতি নয়—পূর্বাঞ্চল, এমনকী সমগ্র দেশের নানা ঘটনা ও কর্মযজ্ঞের চলচ্ছবি দর্শকদের প্রভূত প্রাপ্তির আনন্দ দিয়েছে। আবার একইসঙ্গে দেশান্তরকেও এনেছে দেশের আঙিনায়। কলকাতা বেতার বা আকাশবাণীর মতো কলকাতা দূরদর্শনের সঙ্গেও তৈরি হয়েছে আমাদের সুবন্ধন। কলকাতা দূরদর্শনের সূচনাপর্বের সেই ফেলে আসা দিনগুলি তথ্যে ও ছবিতে ধরা রইল এই সংকলনে।

 

প্রকাশনা নির্ঝর ।। বাকি তথ্য পৃষ্ঠার নীচে 

  • Compiled and edited by

    Bhabesh Das

     

  • Publisher

    Nirjhar

  • ISBN

    978-81-984821-6-7

  • Other Details

    ৩৪৭ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    ননফিকশন, প্রবন্ধ, আলোচনা: সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা।

  • Tag

    KOLKATA DOORDARSHAN: SUCHANAPARBA

Related Products

bottom of page