কলকাতার কাবুলিওয়ালা
অভিবাসন, অভিযোজন ও জীবনচর্যা
তুহিন হক
১৮৯২ সালে রবীন্দ্রনাথের লেখা ‘কাবুলিওয়ালা’ ছোটগল্প অবলম্বনে যখন গত শতাব্দীর পাঁচের দশকে তপন সিংহ ছবি বানান, সুদূর আফগানিস্তান থেকে আসা রহমত কলকাতার পথে-প্রান্তরে দেখা কাবুলিওয়ালা চরিত্রের প্রতীক হয়ে ওঠে। ঔপনিবেশিক আমলে কলকাতা মহানগরে আফগানদের জীবনচর্যা, সংস্কৃতি, খাদ্যাভ্যাস কেমন ছিল, কলকাতা মহানগরের ইতিহাসকে বয়ে বেড়িয়ে কাবুলিওয়ালারা কেমনভাবে নিজেদের পরিচিত সীমান্ত ভেঙে দুঃখ-দুর্দশা, বেদনাতুর আলোকরেখা ও হতাশার আখ্যান শুনিয়েছেন—সেসবই এই গ্রন্থের মূল বিষয় হয়ে উঠেছে। কাবুলিওয়ালাদের এই ইতিহাস অধ্যয়নের সঙ্গে সঙ্গে তাঁদের অভিবাসন, বঞ্চনা, নাগরিকত্বের লড়াই—নস্টালজিয়া নিয়ে সবিস্তারে লেখা এই আকর গ্রন্থ লেখকের দশ বছরের গবেষণার ফসল৷
প্রকাশনা মান্দাস [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে
Author
Tuhin (Anisul) Haque
Publisher
Mandas
ISBN
978-93-950658-8-7
Other Details
৩২৬ পৃষ্ঠা। হার্ডব্যাক।
Category
সংস্কৃতি-সমাজ-অর্থনীতি।
Tag
Kolkatar Kabuliwala: Avibasan, Abhijojon O Jeebancharjya


















