top of page
প্রসঙ্গ জয়নগর মজিলপুর

প্রসঙ্গ জয়নগর মজিলপুর

₹১২৫.০০ Regular Price
₹১০০.০০Sale Price

অতীতের পাতা থেকে

সম্পাদনা রমাপ্রসাদ চক্রবর্তী

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

দেড় শতাব্দী প্রাচীন জয়নগর মজিলপুর পৌরনগর— আদতে অতীতের দুই পৃথক গণ্ডগ্রাম ‘জয়নগর’ ও ‘মজিলপুর’ '-এর সম্মিলিত রূপ। তার প্রমাণস্বরূপ কোনো কোনো ক্ষেত্রে আজও ঐ দুটি পৃথক নামের ধারাবাহিকতা বজায় রয়েছে। যেমন— ‘জয়নগর ইনস্টিটিউশন’, ‘জয়নগর পি সি পাল ইনস্টিটিউশন’, ‘মজিলপুর জে এম ট্রেনিং স্কুল’, ‘মজিলপুর শ্যামসুন্দর বালিকা বিদ্যালয়' ইত্যাদি। আবার ‘জয়নগর মজিলপুর স্টেশন’, ‘জয়নগর মজিলপুর পোস্ট অফিস’, ‘জয়নগর মজিলপুর পৌরসভা’ও রয়েছে। যদিও প্রতিষ্ঠাকালে পৌরসভাটি ‘জয়নগর পৌরসভা' নামেই অভিহিত ছিল। গ্রামদু'টির গঠন ও তাতে জনপদ গড়ে ওঠার কাহিনিও বেশ চমকপ্রদ। তা নিয়ে ইতিহাস গবেষকদের মধ্যেও নানা মতভেদ আছে।

 

গ্রামদু'টিতে একসময় পৃথক পৃথক জমিদারদের ভয়ঙ্কর রকম দাপট ছিল। তবে নাগরিকদের সুবিধার্থে তাঁদের নানাবিধ পরিকল্পনা ও কার্যক্রম খুবই সুবিদিত। সময়ের পরিবর্তনের সাথে সাথে সামাজিক বিবর্তনের ইতিহাসও এখানে খুব স্পষ্ট। শিক্ষা, সংস্কৃতি ও সমাজ উন্নয়নে প্রাচীনকাল থেকে এখানকার বহু পণ্ডিত, জ্ঞানী-গুণী দক্ষ ও কৃতী মানুষের বিস্ময়কর অবদান রয়েছে। বিশেষ করে উমেশচন্দ্র দত্ত ও শিবনাথ শাস্ত্রীর সান্নিধ্যে ব্রাহ্ম আন্দোলনের ধারায় এই এলাকা অনেকাংশে পুষ্ট হয়েছে। ব্রিটিশ সাম্রাজ্যবাদের অবসানে জয়নগর মজিলপুর ছিল বিপ্লবীদের শক্ত ঘাঁটি।

 

এসব কিছু নিয়ে বিভিন্ন সময় নানা পত্র-পত্রিকা ও প্রকাশিত গ্রন্থে নানা তথ্য প্রকাশিত হয়েছে। ফলে জয়নগর মজিলপুরের সামগ্রিক ভাবমূর্তি আজও দেশ থেকে দেশান্তরে নাগরিক জীবনকে বহুলাংশে আকৃষ্ট করে।

 

আজ এক দিশাহীন অস্থির সময়ে সেই সব উল্লেখযোগ্য লেখার প্রয়োজনীয় অংশবিশেষ নিয়ে একটি সংকলন ‘প্রসঙ্গ: জয়নগর মজিলপুর, অতীতের পাতা থেকে' প্রকাশ করতে সচেষ্ট হলাম। বাসনা একটাই— জন্মভূমি বা বাসভূমির এই মাটির জীবনযুদ্ধের অতীত অভিজ্ঞতাগুলিকে বর্তমান  প্রজন্মের কাছে সংক্ষিপ্তাকারে স্পর্শের অনুভূতি দেওয়া। সামগ্রিক তথ্যানুসন্ধানের ক্ষেত্রে এটিকে প্রাথমিক সোপান হিসেবে বিবেচনা করা যায়। এখানকার প্রতিটি নাগরিক উদ্যোগী অনুসন্ধিৎসু মননের অধিকারী সকলের কাছে এই সংকলনটিকে প্যারালাল গোষ্ঠী অনেক পরিশ্রমে উপহার হিসেবে তুলে ধরেছে। তাই বইটি সংগ্রহে রাখলে তা বর্তমান প্রজন্মের কাছে যথেষ্ট আকর্ষণীয় হয়ে উঠবে।

 

প্রকাশনা প্যারালাল প্রেস [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Editor

    রমাপ্রসাদ চক্রবর্তী

  • Publisher

    Parallel Press

  • ISBN

    978-81-969054-8-4

  • Other Details

    ১৬৭ পৃষ্ঠা। পেপারব্যাক।

  • Category

    নন-ফিকশন, ইতিহাস।                                                                                              

  • Tag

    Prasanga Joynagar Mojilpur: Atiter Pata Theke 

     

Related Products

bottom of page