top of page
রবীন্দ্রসুরবিন্যাসের বিশেষ শৈলী

রবীন্দ্রসুরবিন্যাসের বিশেষ শৈলী

₹৮০০.০০ Regular Price
₹৬৪০.০০Sale Price

উপালী চট্টোপাধ্যায়

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

ভারতীয় রাগ রাগিণীকে রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে তাঁর ভাবের, ভাষার রূপদানে ব্যবহার করেছিলেন এবং কিভাবেই বা তৈরি করে নিয়েছিলেন নিজস্ব প্রায়োগিক ছাঁচ, রূপকল্প বা ঠাট–এই গবেষণা গ্রন্থে সেটিই ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। এই প্রসঙ্গে অতি গুরুত্বপূর্ণ নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে সমগ্র রবীন্দ্রগানের সম্ভার পর্যালোচনা করে। কি কি রাগ রবীন্দ্র গানে ব্যবহৃত হয়েছে, যে গানগুলির রাগ, তাল নির্দেশ নেই সেগুলির সম্ভাব্য রাগ ও সুরের আঙ্গিক কি হতে পারে, প্রয়োগের দিক থেকে একক রাগ এবং মিশ্রিত রাগ কটি এবং কিভাবে সেগুলিকে ভেঙে গড়ে নিয়েছিলেন স্রষ্টা, রবীন্দ্রনাথের প্রয়োগ থেকে রাগ রাগিণীর মিশ্রণে কোনও নতুন রাগের পথ বেরিয়ে আসছে কিনা, রবীন্দ্রসুরের নির্মাণের নিজস্ব অভিজ্ঞান কি কি, কি তার নির্দিষ্ট pattern এসব কূট নিবিড় বিষয় রবীন্দ্রনাথের সংগীত চেতনায় কি কি উপাদানে মেলে ধরেছিল তার কাব্যময় পাখনা, সবটুকু গভীর অনুধ্যানে খোঁজার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে। তাই রবীন্দ্র সংগীত যাদের কাছে আত্মার শান্তি ও মনের আরাম এবং যারা রবীন্দ্র সংগীত নিয়ে চর্চা করেন বা করতে চান তাদের সবার কাছে এই গ্রন্থ এক নতুন দিগন্ত উন্মোচন করে দেবে একথা বোধহয় জোর দিয়েই বলা যায়।

 

প্রকাশনা অনুপমা প্রকাশনী [] বাকি তথ্য পেজের নীচে

  • Author

    Upali Chattopadhyay

     

  • Publisher

    Anupama Prakashani

  • ISBN

    978-81-988777-3-4

     

  • Other Details

    ৩৪০ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, সঙ্গীত বিষয়ক।

  • Tag

    Rabindrasurabinyaser Bishesh Shoili

     

Related Products

bottom of page