স্থানিক চর্চায় উত্তরের দর্পণ
শীলা সরকার
স্থানিক চর্চায় উত্তরের দর্পণ বর্তমানে বিশ্ব উষ্ণায়নের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক উষ্ণায়নের পারদ। অতীত কিংবা বর্তমানের কিছু অনালোচিত ও সমকালীন বিষয়বস্তু নিয়েই কলম ধরা। সমাজ জীবনের অনেক বিষয়বস্তু আছে যা সমাধান করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু বিভিন্ন স্তরে আলোচনা গবেষণার মাধ্যমেই সঠিক সমাধানের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়। জীবনের পথ ধরে চলতে চলতেই কবিতা লেখায় মনোনিবেশ। পথের বাঁকে যা আকর্ষক বলে মনে হয়েছে তা নিয়েই কবিতা চর্চায় মনোনিবেশ। তার মাঝেই কিছু কিছু বিষয়বস্তু পর্যবেক্ষণ করে মন কখনো বিচলিত হয়েছে, কখনো তার সম্বন্ধে কৌতুহলের উদ্রেক করেছে। পারিপার্শ্বিক ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক এবং অতীতের কিছু ঘটনা প্রবাহ সেই আগ্রহ এবং উৎসাহকে আরও বৃদ্ধি করেছে। ঔপনিবেশিক আমল বা তারও পূর্ববর্তী আমলের সাথে বর্তমান সময়ের কিছু মিল ও কিছু অমিল–যা স্থানিক চর্চার এক মূল্যবান উপাত্ত। সেই সূত্র ধরেই “স্থানিক চর্চায় উত্তরের দর্পণ” নামক গ্রন্থে কিছু অনালোচিত বিষয় সন্নিবেশিত করা হয়েছে। পূর্বে প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আকাশ প্রান্ত”, “শেষ প্রহর”, “প্রত্যক্ষণ”, “নিঃশব্দ তরঙ্গ” ও গল্পের বই “রোমন্থন”।
প্রকাশনা সোপান [] বাকি তথ্য পেজের নীচে
Author
Shila Sarkar
Publisher
SOPAN
ISBN
Other Details
৯১ পৃষ্ঠা। হার্ডব্যাক,জ্যাকেট।
Category
নন-ফিকশন, গদ্য, স্থানচর্চা।
Tag
Sthanik Cherchya Uttarer Darpan

















