মননে সংগ্রামে অনন্যা: ভিক্তোরিয়া ওকাম্পোর প্রতি স্মৃতি শ্রদ্ধার্ঘ্য
ভাষান্তর তরুণ কুমার ঘটক
বাঙালি পাঠকদের কাছে ভিক্তোরিয়া ওকাম্পো নামটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে রবীন্দ্র অনুষঙ্গ। সত্যিই ভিত্তোরিয়ার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তাঁর অসমবয়সী এবং অনন্য সখ্য এবং তাঁর মননে রবীন্দ্রনাথের ভাবধারার গভীর প্রভাব কিন্তু এ কথাও মনে রাখা অত্যন্ত জরুরি যে ভিত্তোরিয়ার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় এবং বন্ধুত্ব গড়ে ওঠার অনেক আগেই সম্পূর্ণ নিজের প্রজ্ঞা, প্রয়াস এবং সাফল্যের আলোতেই আলোকিত ছিল ভিত্তোরিয়া ওকাম্পোর জীবন এবং সেই জীবন পথ দেখিয়েছিল গোটা লাতিন আমেরিকার সাহিত্যক্ষেত্রকে। লাতিন আমেরিকা আর ইউরোপের মাঝে রচনা করেন সুসাহিত্যের আলোক-সেতু। সেই আলোক-সেতু হল তাঁর সম্পাদিত পত্রিকা SUR যার অর্থ দক্ষিণ। পত্রিকার নামকরণের মাধ্যমেই ভিত্তোরিয়া ব্যক্ত করেছিলেন সুদূর দক্ষিণ আমেরিকাকে সাহিত্যবিশ্বের অংশ করে তোলার গভীর প্রয়াসের কথা।
এই বইটিতে গ্রন্থিত আছে ভিত্তোরিয়া ওকাম্পোর জীবন ও মনন নিয়ে একগুচ্ছ সুচিন্তিত নিবন্ধ, যেগুলিকে বাংলায় ভাষান্তরিত করেছেন শ্রদ্ধেয় তরুণ কুমার ঘটক।
প্রকাশক : অনুষা [] বাকি তথ্য পেজের নীচে
Translator
Tarun Kumar Ghatak
Publisher
Anusha
Other Details
১২৪ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, অনুবাদ, স্মৃতিকথন।
Tag
Manane Sangrame Ananya: Victoria Okampor Prati Smriti Sraddharghya
ISBN
978-81-989496-9-1


















