top of page
ইয়ং বেঙ্গল থেকে কমিউনিস্ট বেঙ্গল

ইয়ং বেঙ্গল থেকে কমিউনিস্ট বেঙ্গল

₹৪৮০.০০ Regular Price
₹৩৬০.০০Sale Price

সুমন্ত বন্দ্যোপাধ্যায়

 

প্রখ্যাত প্রাবন্ধিক সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের ‘ইয়ং বেঙ্গল থেকে কমিউনিস্ট বেঙ্গল’ বইটি তাঁর বিভিন্ন সময়ে পত্রিকায় লেখা প্রবন্ধ ও নিবন্ধের একটি উল্লেখযোগ্য সংকলন। সমাজ-রাজনীতি ও সংস্কৃতিকে কেন্দ্র করে বিংশ শতকের পঞ্চাশের দশক থেকে একবিংশ শতকের প্রথম দশক পর্যন্ত যে অজস্র বাংলা প্রবন্ধ ও নিবন্ধ লিখেছেন সুমন্ত বন্দ্যোপাধ্যায়, এই বইটি তারই সংকলন। বাঙালি সমাজের বিভিন্ন ক্ষেত্রকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন তিনি। তেভাগা, তেলেঙ্গানা থেকে নকশাল আন্দোলন, নিম্নবর্গের সংস্কৃতি এবং সমর সেন, সরোজ দত্ত, অসীম রায়কে নিয়েও তিনটি প্রবন্ধ সংগৃহীত হয়েছে এই বইটিতে। এ ছাড়া গল্পের আঙ্গিকে চিত্তাকর্ষক কিছু লেখাও বিধৃত হয়েছে এই সংকলনে। বাঙালি মধ্যবিত্তের স্বপ্ন-কল্পনা, বিপ্লবচিন্তা যেমন আছে, তেমনি রয়েছে কবিতা বিষয়ক একটি বিতর্কও।

এই সংকলনটি আপাতদৃষ্টিতে দেখলে একমাত্রিক একটি বিষয়ভিত্তিক সংকলন হবার সম্ভাবনা হতে পারত। কিন্তু বহুমাত্রিক প্রবন্ধ-নিবন্ধের সংগ্রহে একটি স্বচ্ছ সামাজিক ও রাজনৈতিক ও তৎসহ সাংস্কৃতিক স্রোতোধারা প্রবাহিত হয়েছে। সুমন্ত বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারা সম্পর্কে অবহিত হতে হলে ‘ইয়ং বেঙ্গল থেকে কমিউনিস্ট বেঙ্গল’ প্রবন্ধ সংকলনটি অবশ্যপাঠ্য।

 

প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে

  • Author

    Sumanta Bandyapadhyay

     

     

     

  • Publisher

    Anustup 

  • Other Details

    ৩৩৫ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, আলোচনা: সমাজ-রাজনীতি।

  • Tag

    Young Bengal Theke Communist Bengal

  • ISBN

     978-93-93427-10-6

     

     

Related Products

bottom of page