top of page
বিষয়: হিংসা

বিষয়: হিংসা

₹400.00 Regular Price
₹300.00Sale Price

হানা আরেন্ট

প্রস্তাবনা, অনুবাদ ও অন্ত্যপরিচ্ছেদ অনিরুদ্ধ রাহা

 

১৯৩৩-এ নাৎসি জার্মানি ত্যাগ করতে বাধ্য হন ইহুদি-জার্মান দার্শনিক হানা আরেন্ট। তাঁর মতে মানুষের স্বাধীনতা একটি স্বতঃস্ফূর্ত মানবীয় অনুভব, যেটি কেড়ে নেয় রাষ্ট্রব্যবস্থার আধিপত্যবাদ, সহিংসতা, ক্ষমতা ও বলপ্রয়োগের মতো বিষয়গুলি। স্বভাবতই, বর্তমান কালেও বিশ্বে এবং আমাদের দেশে যে সব ঘটনায় মানুষের স্বতঃস্ফূর্ত স্বাধীনতা লুণ্ঠিত হচ্ছে, সেগুলির কারণ বুঝতে হানা আরেন্ট-এর রাজনৈতিক দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। হানা-র দর্শনে, ব্যক্তির বাস্তব অভিজ্ঞতা ও অনুভব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাৎসি অফিসার অ্যাডলফ আইখম্যান-এর বিচারপ্রক্রিয়া দেখে তিনি উপলব্ধি করেন, ইহুদি গণহত্যার মতো অতি নৃশংস ঘটনাও বোধহীন আমলার চোখে তুচ্ছ ও গতানুগতিক ঘটনা বলে মনে হতে পারে—তিনি বলেন বিষয়টি “ব্যানালিটি অফ এভিল”। প্যালেস্টাইন ও ইউক্রেন-এর সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতার দম্ভে ক্রমাগত যেসব সাম্প্রদায়িক বা জাতিভিত্তিক সন্ত্রাস, ধর্ষণ ও হত্যা ঘটে চলেছে, সেগুলিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে তুচ্ছ করাও একইভাবে অমানবিক।

বিশ্বের নারীবাদী আন্দোলনকে একত্রিত করে যে সংহতির শক্তি, সে বিষয়টা গভীরভাবে বুঝতে সাহায্য করে হানা আরেন্ট-এর রাজনৈতিক তত্ত্ব। আইনি এবং সমালোচনামূলক জাতিতত্ত্ব (ক্রিটিক্যাল রেস থিয়োরি) বিশ্লেষণে হানা আরেন্ট-এর কাজ উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে। ‘অন ভায়োলেন্স’ গ্রন্থটি মানুষের সহিংস হয়ে ওঠার কারণ ও সহিংসতার ধারাবাহিকতা অনুসন্ধানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

প্রকাশক: অনুষ্টুপ [] বাকি তথ্য পেজের নীচে

  • Introduction, Translation and Conclusion

     

    Aniruddha Raha

     

     

     

  • Publisher

    Anustup 

  • Other Details

    ১৫৯ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, অনুবাদ, আলোচনা: সমাজ-রাজনীতি।

  • Tag

    Bishay: Hinsha

     

  • ISBN

    978-93-93472-42-7

     

     

আরও বই

bottom of page