top of page
বুদ্ধদেব বসু আবু সয়ীদ আইয়ুব ও অন্যান্য প্রসঙ্গ

বুদ্ধদেব বসু আবু সয়ীদ আইয়ুব ও অন্যান্য প্রসঙ্গ

₹265.00 Regular Price
₹212.00Sale Price

মুহম্মদ মতিউল্লাহ

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

কবিতা এবং কবিতা বিষয়ক নানা সংঘটনের সংবেদী সমাহার এই প্রবন্ধ সংকলন। ‘আধুনিক বাংলা কবিতা’ বইটি বুদ্ধদেব বসু-র সম্পাদনার ঐতিহাসিক প্রেক্ষাপট যেমন আলোচনায় এসেছে, তেমনি বুদ্ধদেব বসু, আবু সয়ীদ আইয়ুবের মনীষার পরিচয়, শিবনারায়ণ রায় ও আবু সয়ীদ আইয়ুব যুগলের মনস্বিতা আর একটি আলোচনার ক্ষেত্র । ‘সেনেট হলের কবিসম্মেলন’ কিংবা ‘আরও কবিতা পড়ুন আন্দোলন’ কি ভাবে রাজপথ ও রাজপ্রাসাদকে একাকার করে দিয়েছিল একদিন; তখনো প্রতিষ্ঠিত হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ, ফরাসি কবি বোদল্যের তখনও বু.ব-র হাতে অনুদিত হয়নি, সেইসময় অলোকরঞ্জন -আলোক সরকার কেন প্রকাশ করলেন ‘ভিনদেশী ফুল‘’ নামের একটি তন্বী অনুবাদ সংকলন। আবদুল কাদির-এর মতো কবি ছান্দসিক গবেষকের পাশাপাশি জসীমউদ্দীন ও আধুনিকতার দ্বন্দ্ববিন্যাসটিও কম আকর্ষনীয় নয়। সবমিলিয়ে কবি প্রাবন্ধিক মুহম্মদ মতিউল্লাহ্-র মনন ও সংবেদী মনের অবিরত ইশারায় ভরা প্রবন্ধগুলি সংকলিত করতে পেরে নিশ্চয় একধরনের আত্মশ্লাঘা অনুভূত হয় প্রকাশনার।

 

প্রকাশক: বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে

  • Edited by

    Muhammad Matiullah

  • Publisher

    Birutjatio Sahitya Sammiloni

  • Other Details

    ১৩০ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, সাহিত্যচর্চা।

  • Tag

    Buddhadeva Basu, Abu Sayeed Ayyub O Onyanno Prasanga

  • ISBN

    978-81-984194-2-2

আরও বই

bottom of page