কফি টেবিলের কবিতা
বিপ্রদাস ভট্টাচার্য
দস্যি ছেলেরা যেমন খোলা মাঠে ফড়িং ধরে, তেমনই এসব কবিতা আঙুল-ফাঁকে আকাশগঙ্গা৷ কফিগন্ধী বিকেলের আলোয় মনের অনুভবগুলি অলৌকিক জোনাকির মতো খেলা করে। আন্তরধর্মে তন্বী কবিতাগুলো সহস্র ডানার উড়ে যাওয়া। জীবন যখন খুবই ছোটো, পেয়ালা হাতে ভালোই লাগে ভাবতে।
মৃত্যুহীন মৃত্যুর মতন, কফি ও কবিতার আড্ডা।
আমার স্নেহভাজন ছাত্র মিত্রাক্ষর, অমিতাভ, অনিরুদ্ধ তাদের সহপাঠীরা, ১৯৯৩-এর অসাধারণ কৃতী ছাত্ররা, যাদের উৎসাহ ছাড়া এই বই আলোর মুখ দেখত না, তাদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং কুশলকামনা করি। এই সুযোগে ধন্যবাদ জানাই লা স্ত্রাদা প্রকাশনের সুমিতা সামন্তকে। বই প্রকাশে তাঁর নিষ্ঠা, নান্দনিকতার বোধ, আনন্দমুখর শ্রম আমায় বরাবরই মুগ্ধ করে। সবাইকে ধন্যবাদ জানাই যাঁরা আমার স্বপ্নকে সাকার করলেন। পাঠক সাধারণকে, এই প্রসঙ্গে বলে রাখি একটু আনন্দের খবর এই বই-এর ব্রেইল সংস্করণও আছে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য, যাঁরা স্পর্শ দিয়ে বই পড়েন। কাগজের ওপর কালি দিয়ে আঁকা, প্রতিনিয়ত ঘটে চলা ঘটনা প্রবাহের, মৌনভাবনার কিছু টুকরো টুকরো ছবির সাতরঙা কোলাজ এই সংকলন।
বিপ্রদাস ভট্টাচার্য
প্রকাশনা : লা স্ত্ৰাদা [] বাকি তথ্য পেজের নীচে
Author
Biprodas Bhattacharjee
Publisher
La Strada
ISBN
978-81-981823-5-7
Other Details
১৭৬ পৃষ্ঠা, হার্ডব্যাক।
Category
ফিকশন, কবিতা, ছবি।
Tag
Coffee Tabeler Kabitā

















