হরফচর্চা ১০
ডিসেম্বর ২০২৫
সম্পাদক সুস্নাত চৌধুরী
প্রকাশিত হল টাইপোগ্রাফি বিষয়ক পত্রিকা ‘হরফচর্চা’-র দশম সংখ্যা। এবারের সংখ্যাটি গড়ে উঠেছে একটিই সুদীর্ঘ প্রবন্ধ নিয়ে। এতে রয়েছে ১৭৭৮ সালের ‘মুভেবল টাইপ’ বা বিচল হরফেরও আগে ব্লক বানিয়ে ছাপা বাংলা হরফের সবিস্তার বিবরণ। কোন কোন বইতে, কী কী মুদ্রিত হয়েছিল? প্রথম বাংলা হরফ ছাপাই-বা হয় কত সালে? দীর্ঘ গবেষণায় তিন-শো বছরেরও বেশি আগের নিদর্শন ও নতুন তথ্য তুলে এনে এতদিনের জানা-বোঝা বেশ কিছুটা বদলে দিলেন আবু জার মোঃ আককাস। সঙ্গে রয়েছে সেইসব নমুনার পাতাজোড়া ছবিও। আর, পৃষ্ঠপ্রচ্ছদের বর্ণচিত্রে চিরঞ্জিৎ সামন্ত।
প্রকাশনা বোধশব্দ [] বাকি তথ্য পেজের নীচে
Editor
Susnato Chowdhury
Publisher
Bodhshabdo
Other Details
৪০ পৃষ্ঠা। পেপারব্যাক।
Category
নন-ফিকশন, গ্রন্থচর্চা, হরফচর্চা, টাইপোগ্রাফি।
Tag
HARAPHCARCA 10
Keywords
Haraphcarca, Harphcharcha, Haraph, Haraf, Font, Typography, Bodhshabdo, Bengali Book, Design, Block Print, Nathaniel Brassey Halhed


















