যোগেন চৌধুরী রচনা সমগ্র ২
যোগেন চৌধুরী
যোগেন চৌধুরীর এই রচনাসমগ্রে লেখক নিরপেক্ষ ও বিশ্লেষণাত্মক ভঙ্গিমায় তাঁর অগ্রজ থেকে শুরু করে সমসাময়িক, নির্বাচিত এগারোজন শিল্পীর শিল্পকাজ নিয়ে আলোচনা করেছেন। পূর্ববর্তী রচনাসমগ্রে তাঁর দৃকপাত ছিল নিজস্ব শিল্পচিন্তায়, আর, দ্বিতীয় এই রচনাসমগ্রে বিষয় হয়ে উঠল প্রিয় শিল্পীদের জীবনদর্শন ও শিল্পকাজ। তবে, এখানে ছাপ পড়েনি বন্ধুত্ব কিংবা ব্যক্তিগত সম্পর্কের। পারস্পরিক পৃষ্ঠ কয়নের স্বার্থ প্রতিষ্ঠার থেকে বহু ঊর্ধ্বে এইসব লেখালিখি। প্রিয় শিল্পীদের কাজ তাঁর কেন ভালো লাগছে, নিজের কাছে তার এক স্বচ্ছ যুক্তি প্রতিষ্ঠার ইচ্ছেতেই যেন এইসব রচনা। উল্লেখযোগ্য, আলোচিত শিল্পীদের অনেকের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগের সূত্রেই হয়তো, লেখাগুলো অত্যন্ত স্মৃতিমেদুর, পাশাপাশি, আবেগ ও যুক্তির সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে অতিরঞ্জন বর্জিত...
প্রকাশনা দেবভাষা [] বাকি তথ্য পেজের নীচে
Author
JOGEN CHOWDHURY
Publisher
Debovasha
ISBN
Other Details
২২৩ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
শিল্পকলা, স্মৃতিকথা-জীবনী-আত্মজীবনী
Tag
JOGEN CHOWDHURY RACHANA SAMAGRA VOLUME 2

















