সহভাগী সিনেমার সন্ধানে
পার্থ প্রতিম মৈত্র
কথাটার সরকারি ইংরেজি সহভাগী পার্টিসিপেটরি। সহভাগী সিনেমা মানে, এখানে, এ বইয়ে, একটি অসমাপ্ত যাত্রাপথ। কিন্তু এ যাত্রার শুরু আছে। শুরুর মুহূর্তকে ধরা যায় না। সরকারি খাতায় একটা শুরু রয়েছে, কিন্তু সরকারি প্রকল্প তো আকাশ থেকে পড়ে না। তারও আগে শুরু থাকে। একটি সূচনাবিন্দু নয়, অনেকগুলি সূচনাবিন্দু। এ বইয়ে তার কয়েকটি বিন্দুর কথা আলোচিত। এ বইয়ের শেষ রয়েছে, এই হাতে নেওয়া মূর্ত বইটির। এ চলন পথের শেষ নেই। একই সঙ্গে জানানোর, এ বইয়ের যে বিষয়, তা নিয়ে বাংলা ভাষায় কোনো বই তো নেই বটেই, মায় ইংরেজি ভাষাতেও তেমনটা সহজলভ্য নয়। এরকম বই বলতে, এ চিন্তনের বই। চিন্তন একটি রাজনৈতিক প্রক্রিয়া—এতে কোনো অসহমতের জায়গা নেই।
এ বইয়ে যুক্ত রয়েছে, দীর্ঘকাল আগের দুটি লেখা ও একটি কথোপকথন, আর রয়েছে ১৯৮৫ সালের আসাম চুক্তির প্রেক্ষিতে নির্মিত সুপার এইট চলচ্চিত্র আশরাফ আলীর স্বদেশ-এর চিত্রনাট্য। এই চিত্রনাট্যই এই সিনেমার একমাত্র ঐতিহাসিক দলিল। চলচ্চিত্রটি ধ্বংস হয়ে গিয়েছে। কেবল পুরনো কথামালা নয়, এ বইয়ে যুক্ত হয়েছে, এই সময়কালে লেখকের ভাবনার নয়া বিন্যাসের নির্যাসও।
প্রকাশক: কেতাব-e [] বাকি তথ্য পেজের নীচে
Author
Partha Pratim Moitra
Publisher
Ketab-e
Other Details
২১৪ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, ফিকশন, চিত্রনাট্য, গদ্য, জীবনী, স্মৃতিকথা, সিনেমা।
Tag
Sahabhage Cinemar Sandhane
ISBN
978-81-957053-4-4

















