top of page
শিশু-কিশোর মন হদিশের নানা সূত্র

শিশু-কিশোর মন হদিশের নানা সূত্র

₹250.00 Regular Price
₹200.00Sale Price

 

ড. নীলাঞ্জনা সান্যাল

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

 

শিশু-কিশোরের মন-মানসিকতার কিছু টুকরো ছবি নিয়ে বেশ কয়েকটা লেখার সংকলন এই বইটি। মনস্তত্ত্বের অধ্যাপনায়, মনোবিশ্লেষণের আঙ্গিকে পাওয়া মা-বাবা ও ছোটোদের, সমাজের প্রতিচ্ছবিতে ওদের মনের আকার-বিকার বোঝানোর দায়িত্বে, খুব গভীরভাবে ওদের মন-পড়তে চেষ্টা করেছি। ওদের যত্ন করে বড়ো করতে পারলে  সংসারের লাভ, সমাজের উন্নতি। জীবন মানে আমি-বোধ—তুমিকে চিনতে শেখা, মানিয়ে নেওয়া । জীবন মানে শুধু ক্লেশ নয়, শুধু দুঃখ পাওয়া নয়, জীবনকে বুঝতে পারলে অনেক আনন্দ, অনেক তৃপ্তি, দুঃখের উপস্থিতি নিশ্চিত হলেও তার তীব্রতার রাশ! ছোটোদের বোঝানোর আগে বোঝা দরকার, ওদের কথা, ওদের ব্যথা চেনা দরকার।

কোনদিকে আজ যাচ্ছে সমাজ, কী করছে ওরা? ওরা কি ভালো আছে না হিংসে, রাগ, বিষাদে, জীবনকে অন্ধকারময় দেখছে? ওদের সহজাত সরল মনে সব কিছু সাদা। অভিজ্ঞতার তারতম্যে সে মন হয় রঙিন নয় কালো হয়ে যাচ্ছে। সূত্র ধরে পৌঁছোনো দরকার ওদের কাছে। তাই বড়োদের আচরণ মনে রেখেও ওদের জন্যে কিছু ভাবনা তুলে ধরলাম সবার কাছে। বড়োদের মনের একচিলতে পরিবর্তনও সম্ভব হলে আমার চেষ্টা সাফল্যের মুখ দেখবে।

 

 

প্রকাশনা  স্পাউট [] বাকি তথ্য পেজের নীচে

Quantity
  • Author

    Dr. Nilanjana Sanyal

  • Publisher

    SPOUT

  • ISBN

    9788197543814 

  • Other Details

    ১৪৪ পৃষ্ঠা। পেপারব্যাক। 

  • Category

    ননফিকশন।

  • Tag

    Shishu Kishore Mon: Hadisher Nana Sutra

আরও বই

bottom of page