সুচিত্রাদি
সম্পাদনা মনীষা বসু
সুচিত্রা মিত্র (১৯২৪-২০১১)-এর জন্মশতবর্ষপূর্তিতে নিবেদিত এই শ্রদ্ধার্ঘরচনাগুচ্ছে সংকলিত হল পাঁচ প্রজন্মের অভিজ্ঞতায়-আস্বাদনে-সমাদরে আদৃত তাঁর স্মৃতির এক প্রামাণ্য দলিল। সেই বয়ান ঘিরে গ্রন্থিত রইল বাংলা সংগীত ও সংগীতচিন্তার এক পর্বের ইতিহাস, যে ইতিহাসে রাগসংগীত, রবীন্দ্রসংগীত ও গণসংগীতের সমান্তরাল ত্রিধারা একে অপরের স্পর্শে ধনী হয়েছে, সেই ইতিহাসে যুগনায়িকার ভূমিকায় সমাসীন সুচিত্রা মিত্র—সঙ্গে সঙ্গেই কী স্পর্শকাতর, সংবেদী, শিষ্যশিষ্যাদরদি, মানবমুক্তি ও সংগীতের অবাধ স্ফূর্তিতে সমান অঙ্গীকারবদ্ধ এক ব্যক্তিত্ব।
প্রকাশনা থীমা [] বাকি তথ্য পেজের নীচে
Editor
Manisha Basu
Publisher
Thema
ISBN
Other Details
১৭৪ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, গদ্য, স্মৃতিকথা, সঙ্গীত।
Tag
Suchitra-di [a festschrift dedicated to Suchitra Mitra (1924-2011), legendary singer, to commemorate the centenary of her birth]


















