থিয়েটার ছাড়িয়ে: বাদল সরকার
রামকৃষ্ণ ভট্টাচার্য
মঞ্চ থেকে নেমে দর্শকদের সঙ্গে একতলে দাঁড়িয়ে তাঁদের মধ্যে থেকে বাদল সরকারের নাট্যসেনানীরা কবিতা-গান-সংলাপে প্রতিক্ষেপ আর প্রতিধ্বনির মাধ্যমে চরিত্রসৃষ্টি করেন। এইসব চরিত্রেই লুকিয়ে থাকেন প্রথম দফার লেখক ও দ্বিতীয় দফার লেখক। গল্প বলার রকমফেরে পাল্টে যায় নাটকের সূচনা ও সমাপ্তি; পাল্টায় মঞ্চনির্দেশের ধরণধারণ, রকমসকম। এই তুলনা প্রসঙ্গে এসেছেন স্বদেশী দ্বিজেন্দ্রলাল আর বিদেশী শ। এই দুটি লেখাকে অবশ্য দলছুট ধরলে মোট পনেরোটি রচনার খেই ধরে আলোচিত হয়েছে নাটকে বাণী ও বার্তার উদ্দেশ্য। সামগ্রিক পর্যালোচনায় উঠে এসেছে বাদল সরকারের নাট্যদর্শন। আর একটি লেখা, ইবসেন-এর ডস্ হাউস-এর অনুবাদ, এই সংকলনে থাকছে নাট্যামোদী বাঙালির সঙ্গে অচেনা দেবীপ্রসাদের পরিচয় করিয়ে দিতে। সব মিলিয়ে, বইটি নাট্যসমালোচনার ক্ষেত্রে একটি আদর্শ দৃষ্টান্ত।
প্রকাশনা : বহুস্বর [] বাকি তথ্য পেজের নীচে
Author
Ramkrishna Bhattacharya
Publisher
Bahuswar
Other Details
১২৭ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, প্রবন্ধ, থিয়েটার-চর্চা।
Tag
Theatar chariye: Badal Sarkar
ISBN
978-81-986135-2-3


















