তিলোত্তমা টোটো স্ট্যান্ড
খেটে খাওয়া মেয়েদের কথা
স্বাতী ভট্টাচার্য
শ্রমজীবী মেয়েরা যেন উন্নয়নের পিলসুজ। আর্থিক বৃদ্ধির আলোটি মাথায় ধরে দিন কাটায় যন্ত্রণা আর প্রতারণার অন্ধকারে। আমরা কি খেয়াল করি, শপিং মলে নিরাপত্তা রক্ষী মেয়েটিকে এক টানা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়? ফল-ফুল বিক্রেতা, হকার, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ মেয়েরা শৌচালয়ের অভাবে বার বার অসুস্থ হন। কাঁকড়ামাছ বিক্রি করে মাছ-শিকারি মেয়েরা পুরুষদের অর্ধেক দাম পান। টোটো স্ট্যান্ডে জায়গা পান না মেয়ে চালকরা। মহিলা বসের ‘আন্ডার'-এ কর্মরত পৌরুষের ফোঁসফোঁস-ফিসফিস, অশ্লীল মেসেজ থেকে ধর্ষণের হুমকি--এ সবের মোকাবিলা করা যেন মেয়েদের রোজগারের শর্ত। নানা কর্মক্ষেত্রে মেয়েদের শক্তি, বিপন্নতা, চাহিদা আর দাবি তুলে ধরেছে এই বই। শ্রমের বাজার, পরিবার আর সমাজের পাশাপাশি খোঁজ নিয়েছে সাহিত্যেও। মহাভারত, পুরাণ, মাইকেল, রবীন্দ্রনাথের রচনা থেকে বুঝতে চেয়েছে, কী চায় মেয়েরা, আর সমাজ কী চায় মেয়েদের থেকে।
প্রকাশনা রাবণ [] বাকি তথ্য পৃষ্ঠার নীচে
Edited by
Swati Bhattacharjee
Publisher
Raban
ISBN
978-81-984647-9-8
Other Details
২০৮ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, নারী, সমাজ, রাজনীতি।
Tag
Tilottama Toto Stand (a collection of articles)


















