top of page
সার্ত্র প্রবন্ধমালা ৭: আধুনিক শিল্পবিষয়ক প্রবন্ধ

সার্ত্র প্রবন্ধমালা ৭: আধুনিক শিল্পবিষয়ক প্রবন্ধ

₹250.00 Regular Price
₹200.00Sale Price

জঁ-পোল সার্ত্র

অনুবাদ শুভা চক্রবর্তী দাশগুপ্ত
কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

জঁ-পোল সার্ত্র (১৯০৫-৮০) বিশ শতকের দার্শনিক ও ফরাসি সাহিত্যিকদের মধ্যে অগ্রগণ্য। জন্ম ও মৃত্যু ফ্রান্সের প্যারিসে। প্রবন্ধ, উপন্যাস, নাটক, সাংবাদিকতা, চিত্রনাট্য রচনা সবেতেই তার ছিল অবাধ বিচরণ।

শিল্প ও ভাস্কর্য বিষয়ক সমালোচনা জঁ-পোল সার্ত্রের বৃহৎ সাহিত্যকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক শিল্পবিষয়ক প্রবন্ধ-এর অন্তর্গত ছয়টি প্রবন্ধে তিনি আলেকজান্ডার কন্ডার, আন্দ্রে মাঁসো, আলবের্তো জাকোমেত্তি, আলফ্রেড অটো জ্বল্ফগাং শুলৎসে ও রবার্ট লাপুজ়াদের মতো শিল্পীদের কাজকে অস্তিত্ববাদী দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন। সার্ত্রের ব্যাখ্যায় সমসাময়িক শিল্প ও শিল্পীর সম্পর্ক এমন এক ক্ষেত্র, যেখানে তীব্র আবেগ, রাজনৈতিক বিশ্বাস ও দার্শনিক চিন্তার সংমিশ্রণ আধুনিক শিল্পের রূপ নির্মাণ করে। শিল্পসমালোচক হিসেবে সার্ত্রের ভাবনা অন্তর্দৃষ্টি, বাগ্মীতা ও আদর্শের জটিল মিশ্রণে কখনও তীক্ষ্ণ, কখনও বিতর্কিত—তবে নিঃসন্দেহে একক।

‘সার্ত্র-প্রবন্ধমালা’ বারোটি খণ্ডে সম্পূর্ণ। প্রবন্ধগুলির ক্রম ও বিন্যাস সীগাল প্রকাশিত বারো খণ্ড দ্য সীগাল সার্ত্র লাইব্রেরীর (২০২১) অনুসারী।


প্রকাশনা যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা[] বাকি তথ্য পেজের নীচে

  • Translator

    Subha Chakraborty Dasgupta

  • Publisher

    Jadavpur University Press

     

  • ISBN

    978-81-993635-9-5

  • Other Details

    ১২০ পৃষ্ঠা | পেপারব্যাক।

     

     

  • Category

    নন-ফিকশন, প্রবন্ধ, শিল্পকলা।

     

  • Tag

    Adhunik Silpa

Related Products

bottom of page