শ্যামলী খাস্তগীর: পথিক যে জন
সংকলন ও সম্পাদনা শুভময় রায়
সাদামাটা খদ্দর কিংবা তাঁতের শাড়ি পরিহিতা, হাতে আঁকাবাঁকা এক লাঠি, কাঁধে বিশাল ঝোলায় রয়েছে নানা দেশের পুতুল, নিজের বানানো কাগজের খেলনা, বইপত্তর, প্রচার-পুস্তিকা, আচারের বয়াম, যুদ্ধবিরোধী ছবি দেখানোর প্রোজেক্টর-এইসব নিয়ে একজন মানুষ পথ হাঁটছেন। হাঁটতে হাঁটতে পেরিয়ে যাচ্ছেন শালবীথি, আশ্রমমাঠ, দূরের খোয়াই, ছোট শিমুলিয়া গ্রাম, জাদুগোড়ার পাহাড়, হন্ডুরাসের সমূদ্র উপকূল...কখনো ছবি আঁকছেন, কখনো বা পুতুল বানাচ্ছেন, লিখছেন, রান্না করছেন আর সবসময় যুদ্ধ-যুদ্ধাস্ত্র, ভোগবাদ, নাগরিক আগ্রাসন, প্রকৃতি ধ্বংস, পরমাণু অস্ত্রের বীভৎসতার বিরুদ্ধে সরব হচ্ছেন। কখনো তিনি শান্তিনিকেতনের রাস্তায় লুটিয়ে পড়ে রুখে দিচ্ছেন অশোভন কার র্যালি,কখনো বা সামরিক ঘাঁটিতে সশস্ত্র বাহিনীর রক্তচক্ষুর সামনে বৃক্ষরোপণ করে গাইছেন “...ধূলিরে ধন্য করো করুণার পুণ্যে...”, কারাবরণ করছেন, আবার কখনো সামাজিক আন্দোলনের জন্য বিক্রি করছেন নিজের অলংকার-তিনি কোমলে কঠিনে মেশানো এক প্রাণ! তিনি শ্যা এই যুদ্ধোন্মত্ত অস্থির সময়ে তাঁর অভাব বোধ করছি আমরা সবাই।
প্রকাশক: বীরুৎজাতীয় সাহিত্য সম্মিলনী [] বাকি তথ্য পেজের নীচে
Compiled and edited by
Subhomoy Roy
Publisher
Birutjatio Sahitya Sammiloni
Other Details
৪৩২ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন, ইতিহাস, আলোচনা: সাহিত্য, সংস্কৃতি, স্মৃতিকথা।
Tag
Shyamali Khastagir: Pathik Je Jon
ISBN
978-93-47684-05-0


















