আমার বাবা পি সি সরকার
পি সি সরকার (জুনিয়র)
১৯৭১ সালে জাপানের শিবেৎসু শহরে ‘ইন্দ্রজাল' দেখানোর অব্যবহিত পরেই পৃথিবীর মায়াজগত ছেড়ে তিনি পাড়ি জমিয়েছিলেন কল্পমায়ার জগতে। তারপর কেটে গিয়েছে পঞ্চান্ন বছর। চিরকালের আত্মবিস্মৃত জাতি ভুলতে বসেছে পথেঘাটের মাদারির খেল থেকে আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় জাদুকে উন্নীত করার একমেবদ্বিতীয়ম পুরোধা—প্রতুল চন্দ্র সরকারকে। নিছক জাদু নয়, নিপুণ হাতে তার সঙ্গে জুড়েছেন মঞ্চমায়া, আবহসঙ্গীত, আলোকসম্পাত। পশ্চিমা আদলের কালো টুপি আর কোট সরিয়ে এনেছেন আদ্যন্ত ভারতীয় ঝলমলে রাজপোশাক। নেতাজির প্রিয় শিষ্য প্রতুল পরাধীন ভারতে শাসকের চোখে চোখ রেখে হাতসাফাই করে পৌঁছে দিয়েছেন গুরুত্বপূর্ণ নথি, যথা সময়ে যথা জায়গায়। তাচ্ছিল্যের ধুলো ঝেড়ে ফেলে মায়াদেবীকে সসম্মানে প্রতিষ্ঠা করেছেন বিশ্বদরবারে। পায়ের তলায় সরষে নিয়ে চষেছেন দেশ-বিদেশ। লন্ডন শহরের টেলিফোন লাইন স্তব্ধ হয়ে গেছে তাঁর জাদু-কুশলতায়। ভ্যানিশ করে দিয়েছেন উত্তমকুমারকে। এই বই শুধুমাত্র সেই বিশাল ব্যাপ্তিকে ছোঁয়ার প্রচেষ্টা।
প্রকাশনা ব্ল্যাকলেটার্স[] বাকি তথ্য পেজের নীচে
Author
P C Sarkar (Junior)
Publisher
BLACK LETTERS
ISBN
978-93-47837-16-6
Other Details
১৬০ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।
Category
নন-ফিকশন। জীবনযাপন, স্মৃতিকথা।
Tag
Aamar Baba P C Sarkar


















