top of page
বাংলার সমৃদ্ধির স্রোতোধারা ঔপনিবেশিক অবক্ষয়

বাংলার সমৃদ্ধির স্রোতোধারা ঔপনিবেশিক অবক্ষয়

₹1,200.00 Regular Price
₹960.00Sale Price

কল্যাণ রুদ্র

কয়েকটি পৃষ্ঠা পড়ুন

 

মুঘলরা বাংলাকে বলত ভারতের ‘স্বর্গরাজ্য’। প্রাচুর্যে ভরা এই রাজ্যের দুর্নিবার আকর্ষণে উত্তাল সাগর পেরিয়ে বাণিজ্য করতে এসেছিলেন গ্রিক, চীনা, পোর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ ও ইংরেজ বণিকরা। ফরাসি বণিক বার্নিয়ার তাঁর ভারত ভ্রমণের কথায় বাংলাকে পৃথিবীর সমৃদ্ধতম দেশ বলে বর্ণনা করেছিলেন। প্রথম শতাব্দী থেকেই বাংলার সিল্ক ও মসলিন কাপড়ের খ্যাতি ছিল বিশ্বজোড়া। ৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে চীন, গ্রিস ও রোমান বণিকরা তাম্রলিপ্ত বন্দরে আসতেন; বাংলায় আসতেন বৌদ্ধ পরিব্রাজকরাও। মধ্যযুগে বাংলার বণিকরা পণ্য-বোঝাই জাহাজ নিয়ে বাণিজ্য করতে যেতেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নানা দেশে। তখন বাংলায় প্রবেশের দু-টি পথ—একটি চট্টগ্রাম বন্দর থেকে মেঘনা হয়ে গৌড়ের দিকে, দ্বিতীয়টি ভাগীরথী হুগলি হয়ে সপ্তগ্রাম-মুর্শিদাবাদের দিকে। ১৭৫৭ সালে যখন বাংলার শাসনক্ষমতা ইংরেজদের হাতে যায় তখন মুর্শিদাবাদের কয়েকজন ধনকুবেরের কোষাগারে সঞ্চিত সম্পদ লন্ডন শহরের বণিকদের হার মানাত। পরবর্তী দুই শতাব্দীর ইতিহাস বঞ্চনা, শোষণ আর অবক্ষয়ের। বাংলার নদী-বাহিত সমৃদ্ধি থেকে অবক্ষয়ের ভূগোল ও ইতিহাস বইটির উপজীব্য।

 

প্রকাশনা  সাহিত্য সংসদ [] বাকি তথ্য পেজের নীচে 

  • Author

    Kalyan Rudra

  • Publisher

    Sahitya Samsad

  • ISBN

    978-93-88770-89-7

  • Other Details

    ১৬৪ পৃষ্ঠা। হার্ডব্যাক, জ্যাকেট।

  • Category

    নন-ফিকশন, আলোচনা: ইতিহাস; সমাজ।

  • Tag

    BANGLAR SAMRIDDHIR SROTODHARA O OUPANIBESHIK ABOKSHAY (The Fluvial Prosperity of Bengal: Ecological Rupture during the Colonial Despotism) 

আরও বই

bottom of page